এক্সপ্লোর

HS New Syllabus: উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল, কবে প্রকাশ করবে সংসদ?

HS New Rule: বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে পরীক্ষার ধরণ। একাধিক পরিবর্তনের কথা ঘোষণা করল সংসদ

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আগামী সপ্তাহে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস। চলতি বছর থেকেই একাদশে সেমিস্টার পদ্ধতি চালুর ঘোষণা উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের। একাদশ-দ্বাদশ মিলিয়ে হবে ৪টি সেমিস্টার। তবে আর হবে না উচ্চমাধ্যমিকের টেস্ট।       

উচ্চমাধ্যমিকে বদল: দিল্লি বোর্ডের আগেই নয়া এই পদ্ধতি ঘোষণা করেছে রাজ্য। প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। প্রায় ১১ বছর পর বদল হচ্ছে সিলেবাস। একইসঙ্গে বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতিও। এবার সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্য়মিক। একইভাবে একাদশের পরীক্ষাও হবে এই পদ্ধতিতেই। সংসদ সূত্রে খবর, একাদশের পরীক্ষা নেবে স্কুল। তবে সেক্ষেত্রে মানতে হবে সংসদের গাইডলাইন।                  

আগেই সেমিস্টার পদ্ধতির কথা ঘোষণা করেছিল সংসদ। দিনকয়েক আগে বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে বলা হয়, ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম ব্য়াচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে। তার আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে কার্যকর হবে দুই সিমেস্টার পদ্ধতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, কোন সিলেবাসে, কীভাবে পরীক্ষা, জানানো হবে বৃহস্পতিবার।           

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আগে বার্ষিক পরীক্ষা পদ্ধতি ছিল। এখন সেটা সেমিস্টার হচ্ছে। যেটা অনেক বেশি বিজ্ঞানসম্মত। উচ্চশিক্ষা অর্থাৎ স্নাতক, স্নাতকোত্তর স্তরে যা ইতিমধ্যেই রয়েছে। এই পদ্ধতিতে টেস্ট পরীক্ষার কোনও গুরুত্ব থাকছে না। ফলে টেস্ট পরীক্ষা আর হবে না। সিলেবাসটা পরিবর্তন করা হচ্ছে। এর আগে সিলেবাস পরিবর্তন হয় ২০১৩ সালে। ১১ বছর পর আবার সিলেবাসে বদল আনা হচ্ছে। একাদশের পরীক্ষা স্কুলই নেবে সংসদের গাইডলাইন অনুযায়ী। এবছর যারা মাধ্যমিক দিল তারা সেমিস্টার সিস্টেমেই ভর্তি হবে। ২০২৫ -২৬ শিক্ষাবর্ষে ২০২৫ নভেম্বরে প্রথম সেমিস্টার এবং ২০২৬ সালে শেষ সেমিস্টার। ওই ব্যাচ অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা উচ্চমাধ্যমিক দেবে তারাই হবে তারাই হবে সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ।''           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Abhijit Ganguly: নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget