এক্সপ্লোর

IAF AFCAT 2 Exam 2021: বায়ুসেনার কমন অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড প্রকাশিত, কীভাবে ডাউনলোড করবেন হল টিকিট ?

পরীক্ষাহলে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডের প্রিন্টআউট নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক। অ্যাডমিট কার্ডের মধ্যেই পরীক্ষার্থীর কেন্দ্র, সময় সম্পর্কে লিখিত দেওয়া থাকবে।

নয়াদিল্লি: প্রকাশিত হল ভারতীয় বায়ুসেনার কমন অ্যাডমিশন টেস্ট (AFCAT)2/2021-এর অ্যাডমিড কার্ড। ফ্লায়িং ব্রাঞ্চ ও গ্রাউন্ড ডিউটির জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল ৩৩৪টি খালি পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।আবেদনকারীদের afcat.cdac.in-এ লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

একবার বাছাই চাকরিপ্রার্থীদের নেওয়া হলে প্রথমে ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করতে হবে তাদের। ফ্লায়িং ও টেকিনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে ৭৪সপ্তাহের কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের। নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে ৫২ সপ্তাহ।

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ?
১ প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করবেন।
২ এবার ক্যানডিডেটের লগ ইন ট্যাবে ক্লিক করুন।
৩ নিজে পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করুন।
৪ শেষে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

পরীক্ষাহলে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডের প্রিন্টআউট নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে এই হল টিকিট ছাড়া পরীক্ষার্থীকে ঢুকতে দেবে না কর্তৃপক্ষ। কোভিডের কারণে বাড়তি সতর্কতা রাখা হবে পরীক্ষাকেন্দ্রে। অ্যাডমিট কার্ডের মধ্যেই পরীক্ষার্থীর কেন্দ্র, সময় সম্পর্কে লিখিত দেওয়া থাকবে। অনলাইনে পরীক্ষা, রেজিস্ট্রেশন ছাড়াও কোনও ধরনের সমস্যা তৈরি হলে AFCAT Cell 020-25503105 অথবা 020-25503106 নম্বরে যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থী। এ ছাড়াও রয়েছে ইমেলে যোগাযোগের সুবিধা।এই ক্ষেত্রে afcatcell@cdac.in-এই ইমেল আইডিতে যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থী।

বরাবরই কর্মক্ষেত্রে ভারতীয় বায়ুসেনায় কাজ দেশের কাছে গর্বের বিষয়।ছোট থেকেই ইন্ডিয়ান আর্মিতে কাজের জন্য মুখিয়ে থাকে যুব প্রজন্ম। ভারতীয় বায়ুসেনায় কাজের জন্য বিশেষ পরীক্ষা হয় নির্ধারিত সময়ে। যেখানে টেকনিক্যাল ছাড়াও নন টেকনিক্যাল কাজের জন্য রয়েছে আলাদা পদ। এ ছাড়াও ফ্লায়িং স্কোয়াড ও গ্রাউন্ড স্কোয়াডের জন্য রয়েছে বিভিন্ন সেগমেন্ট। চাকরির বিজ্ঞপ্তির পরে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পরীক্ষায় বসতে হয় আবেদনকারীকে। এ বিষয়ে বিশদে জানতে পরীক্ষার্থীকে afcat.cdac.in সাইটে গিয়ে বিস্তারিত জানতে হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget