এক্সপ্লোর

Agnipath scheme: রেকর্ড ! অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় আবেদন ৭.৫ লক্ষ

Agniveer Recruitment 2022: মাত্র কিছুদিনের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। অগ্নিপথ স্কিমের বিরোধিতা ভুলে আবেদনের খাতায় নাম লেখাল দেশের যুব প্রজন্ম।

Agniveer Recruitment 2022: মাত্র কিছুদিনের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। অগ্নিপথ স্কিমের বিরোধিতা ভুলে আবেদনের খাতায় নাম লেখাল দেশের যুব প্রজন্ম। যার জেরে ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) অগ্নিপথ স্কিমে (Agnipath scheme) আবেদন জমা পড়ল প্রায় ৭.৫ লক্ষ। মঙ্গলবারই শেষ হয়েছে অগ্নিপথ স্কিমের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

IAF Recruitment 2022: সব রেকর্ড ভেঙে দিল যুব প্রজন্ম
ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গত ২৪ জুন থেকে বায়ুসেনার এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। যাতে এবার অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগচক্রে এতদিন পর্যন্ত সর্বোচ্চ আবেদনকারীর সংখ্যা ছিল ৬,৩১,৫২৮। যা এই বছর অগ্নিপথ প্রকল্পের নিয়োগ প্রক্রিয়ার আওতায় অতিক্রম করেছে। এই স্কিমের অধীনে চাকরির আবেদন করেছে ৭,৪৯,৮৯৯ জন প্রার্থী। 

Agnipath scheme: হিংসা ভুলে চাকরির পথে
দেশের সাম্প্রতিক অতীত বলছে, অগ্নিপথ স্কিমের ঘোষণা হতেই দেশজুড়ে 'ধ্বংসাত্মক প্রতিবাদ' শুরু হয়। বহু রাজ্যে স্কিমটি তুলে নেওয়ার দাবিতে সরকারি সম্পত্তিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় প্রতিবাদকারীরা। বিহার , উত্তরপ্রদেশ ছাড়াও অনেক রাজ্যে ট্রেনের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। সেখানে জ্বালিয়ে দেওয়া হয় বেশকিছু বগি। এই ঘটনার পর অগ্নিপথ স্কিমের আবেদনের সংখ্যা নিয়ে সন্দেহপ্রকাশ করছিলেন অনেকেই। যদিও সবকিছু ভুলে বিগত দিনের আবেদনের সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে চাকরিপ্রার্থীরা।

Agniveer Recruitment 2022: কাদের জন্য আবেদন
অগ্নিপথ নিয়োগের ক্ষেত্রে ভারত ও নেপালের অবিবাহিত পুরুষদের আবেদনের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৭.৫ বছর থেকে ২১ বছর বয়সী প্রার্থীরাই কেবল এই পদে আবেদন করতে পেরেছেন। তবে কেবল ২০২২ সালের অগ্নিবীর ব্যাচের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে।

বয়সসীমায় বিশেষ ছাড়: শুধুমাত্র এই বছরের নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে। আগামী বছর থেকে এই ধরনের কোনও সুযোগ পাবেন না আবেদনকারীরা। মাঝে কোভিডের দু-বছরের জন্য এই ছাড় দেওয়া হয়েছে আবেদনকারীদের।

আরও পড়ুন : IBPS Recruitment: ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, ৬০৩৫টি ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget