এক্সপ্লোর

IAS Success Story: টাকা ধার করে UPSC-র প্রস্তুতি, দু'বার ব্যর্থ হয়েও আজ IAS বীরপ্রতাপ- কতটা লড়াই ছিল ?

IAS Veer Pratap Singh: উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রাম দলপতপুরের বাসিন্দা বীরপ্রতাপ সিং রাঘব। প্রচুর বাধা-বিপত্তিকে উপেক্ষা করে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন বীরপ্রতাপ।

UPSC Exam: দেশের সবথেকে কঠিন পরীক্ষাগুলির তালিকায় প্রথমেই আছে UPSC। প্রতি বছর লাখ লাখ ছেলে-মেয়ে এই পরীক্ষায় বসেন, তাদের মধ্যে গুটিকতক ছেলে-মেয়েই পরীক্ষা দিয়ে সফলভাবে IAS বা IPS হওয়ার সুযোগ (Success Story) পান। এই লড়াকু পরীক্ষার্থীদের একেক জনের জীবনের কাহিনি একেক রকম। প্রত্যেকেরই কিছু না কিছু সঙ্কট থাকে, থাকে প্রতিকূলতা। সব বাধা পেরিয়ে ঠিক এভাবেই ২ বার ব্যর্থ হয়েও আজ সফল IAS হয়েছেন বীরপ্রতাপ। বীরপ্রতাপ সিং রাঘব (IAS Veer Pratap Singh Raghav)। স্কুলে পড়তে যেতেন ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে। পড়াশোনার জন্য নিতে হয়েছিল ধার। সব বাধা পেরিয়ে কীভাবে এল সাফল্য ?

উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রাম দলপতপুরের বাসিন্দা বীরপ্রতাপ সিং রাঘব। প্রচুর বাধা-বিপত্তিকে উপেক্ষা করে ইউপিএসসি (Success Story) পরীক্ষায় পাশ করেছেন বীরপ্রতাপ। লাখ লাখ ইউপিএসসি উৎসাহী পরীক্ষার্থীদের কাছে তিনি এক উজ্জ্বল অনুপ্রেরণা। ইউপিএসসি পরীক্ষায় প্রথমবার উত্তীর্ণ হতে না পারলেও তৃতীয়বারের চেষ্টায় উত্তীর্ণ হন বীরপ্রতাপ এবং সারা দেশের মধ্যে ৯২ র‍্যাঙ্ক অর্জন করেন। তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল কারোরার আর্য সমাজ স্কুল থেকে।

তারপর ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বীরপ্রতাপ শিখরপুরের সরস্বতী বিদ্যামন্দিরে যেতেন পড়াশোনা করতে। স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে পায়ে হেঁটে তাঁকে যেতে হত ৫ কিলোমিটার পথ। সেই সময় গ্রামে কোনও সেতুও ছিল না। ফলে নদী সাঁতরে পেরিয়েই তাঁকে স্কুলে যেতে হত।

টাকা ধার করেছিলেন বাবা

বুলন্দেশ্বরের ছোট্ট একটি গ্রাম দলপতপুরের বাসিন্দা একজন কৃষক ছিলেন বীরপ্রতাপের বাবা। ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য তিনি টাকা ধার করেছিলেন। তাঁর উপার্জনের পুরোটাই চলে যেত খাওয়া-দাওয়া এবং পরিবারের নানাবিধ খরচে। কিন্তু তাঁর সন্তানের উপর পূর্ণ আস্থা ছিল, তিনি জানতেন একদিন ইউপিএসসি পরীক্ষা পাশ করবেন তাঁর সন্তান।

দু'বার ব্যর্থ হন তিনি

আলিগড় মুসলিম ইউনিভার্সিটি (Success Story) থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন বীরপ্রতাপ সিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন বীরপ্রতাপ। ইঞ্জিনিয়ারিং গোত্রের ছাত্র হলেও ইউপিএসসিতে দর্শন বিষয়ে ৫০০ নম্বরের মধ্যে ৩০৬ পেয়েছিলেন বীরপ্রতাপ। তবে প্রথমবারের চেষ্টাতেই তিনি কিন্তু পাশ করতে পারেননি। এরপর আরও দু'বার পরীক্ষা দিয়েছিলেন বীরপ্রতাপ। তৃতীয়বারের চেষ্টায় সফলভাবে ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি।

আরও পড়ুন: WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন'

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget