এক্সপ্লোর

ICSE and ISC Exam Date 2025: ICSE এবং ISC পরীক্ষার দিন ঘোষণা, কবে শুরু হচ্ছে পরীক্ষা ?

ICSE and ISC Exam 2025: পরীক্ষার্থীরা টাইমটেবিল ডাউনলোড করতে পারবেন CAREERS পোর্টাল থেকেও। অন্যান্য বছরের মতোই মে মাসে রেজাল্ট ঘোষণা করবে CISCE, এমনটাই শোনা গিয়েছে। 

ICSE and ISC Exam Date 2025: প্রকাশিত হল ICSE এবং ISC পরীক্ষার দিনক্ষণ। cisce.org এই ওয়েবসাইটে দেখা যাবে পরীক্ষার তারিখ। ICSE (Class 10) - এর পরীক্ষা শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি, শেষ হবে ২৭ মার্চ। অন্যদিকে ISC (Class 12) - এর পরীক্ষা শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ এপ্রিল। দশম শ্রেণির পরীক্ষায় বসবেন আড়াই লক্ষেরও বেশি পড়ুয়া। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ১ লক্ষ পড়ুয়া। পরীক্ষার্থীরা টাইমটেবিল ডাউনলোড করতে পারবেন CAREERS পোর্টাল থেকেও। অন্যান্য বছরের মতোই মে মাসে রেজাল্ট ঘোষণা করবে CISCE, এমনটাই শোনা গিয়েছে। 

ISC Class 12- এর পরীক্ষায় বসতে চলেছেন এক লক্ষেরও বেশি পড়ুয়া। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে ৫২,৬৯২ জন ছাত্র এবং ৪৩,৩৭৫ জন ছাত্রী। ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুরের মোট ১৪৬১টি স্কুলের পড়ুয়ারা এই পরীক্ষায় বসতে চলেছেন।  

অন্যদিকে ICSE Class 10- এর পরীক্ষায় বসতে চলেছে প্রায় ২,৫৩,৩৮৪ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ১,৩৫,২৬৮ জন ছাত্র এবং ১,১৮,১১৬ জন ছাত্রী থাকবেন বলে শোনা গিয়েছে। ভারত-সহ তাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীর মোট ২৮০৩টি স্কুলের পড়ুয়া এই পরীক্ষায় বসতে চলেছেন। 

গত বছর Council for the Indian School Certificate Examinations ৮ ডিসেম্বর, ২০২৩ তারিখে ICSE এবং ISC পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। ICSE (Class 10) - এর পরীক্ষা শুরু হয়েছিল ২১ ফেব্রুয়ারি, ২০২৪ এবং পরীক্ষা শেষ হয়েছিল ২৮ মার্চ, ২০২৪। অন্যদিকে ISC (Class 12) - এর পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে এবং তা শেষ হয়েছিল ৩ এপিল, ২০২৪ তারিখে। দশম এবং দ্বাদশের রেজাল্ট অর্থাৎ ফলপ্রকাশ হয়েছিল ৬ মে, ২০২৪ তারিখে। দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন ২,৪২,৩২৮ জন পড়ুয়া। আর দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন ৯৮,০৮৮ জন পড়ুয়া। 

কিছুদিন আগেই সিবিএসই বোর্ডের আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে 

 সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ এবং দশম পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ, ২০২৫ তারিখে। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। সব দিন পরীক্ষা শুরু হবে সকালে ১০টা ৩০ মিনিট থেকে। সিবিএসই- র তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট বা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে তার প্রশ্ন, নম্বর এবং সময়ের উপর এই সময়সীমা নির্ভর করবে। 

আরও পড়ুন- আগামী বছর সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু কবে থেকে? প্রকাশ্যে সময়সূচি 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget