এক্সপ্লোর

IAF Recruitment 2024: ভারতীয় বায়ুসেনায় বিপুল নিয়োগ, দশম পাশেই মিলবে চাকরি- কোন পদে ? কীভাবে আবেদন ?

Recruitment News: ভারতীয় বায়ুসেনায় (IAF Recruitment 2024) অগ্নিবীর বায়ু পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Recruitment News: ভারতীয় বায়ুসেনায় বিপুল নিয়োগ হবে এবার। অগ্নিবীর পদে হবে এই নিয়োগ। এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনের বিজ্ঞপ্তি (IAF Recruitment 2024) প্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। মে মাসের ১৮ তারিখেই এই বিজ্ঞপ্তি প্রকাশ পায়। ইতিমধ্যেই ২২ মে থেকে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দেখে নিন কতগুলি শূন্যপদ, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কীভাবেই বা এই পদের জন্য আবেদন করবেন আপনি।

শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় বায়ুসেনায় (IAF Recruitment 2024) অগ্নিবীর বায়ু পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তার সঙ্গে মিউজিকে অতিরিক্ত ডিগ্রি থাকতে হবে। আবেদনকারী প্রার্থীর জন্ম হতে হবে ২০০৪ সালের ২ জানুয়ারি থেকে ২০০৭ সালের ২ জুলাইয়ের মধ্যে। এমনকী ভারতীয় বায়ুসেনায় যোগদানের জন্য যে শারীরিক সক্ষমতা থাকা দরকার তা থাকতে হবে।

প্রার্থীকে বাদ্যযন্ত্র বাজাতে জানতে হবে

ভারতীয় বায়ুসেনায় (IAF Recruitment 2024) মূলত মিউজিশিয়ান পদেই লোক নেওয়া হবে। ফলে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কোনও না কোনও বাদ্যযন্ত্র বাজাতে জানতে হবে। এর কিছু কিছু তালিকা আছে-

'লিস্ট এ' অনুযায়ী কনসার্ট ফ্লুট অর্থাৎ বাঁশি, ক্ল্যারিওনেট, স্যাক্সোফোন, পিকোলো, ফ্রেঞ্চ হর্ন, ট্রাম্পেট, ট্রম্বোন, ইউফোনিয়াম ইত্যাদি। অন্যদিকে 'লিস্ট বি' অনুযায়ী কি-বোর্ড, অর্গান, পিয়ানো, গিটার, ভায়োলিন, ভায়োলা, স্ট্রিং বাস, পারকাশন, ড্রামস এবং সমস্ত ধরনের ধ্রুপদী বাদ্যযন্ত্র বাজাতে জানতে হবে আবেদনকারী প্রার্থীকে।

আবেদনের ফি

অগ্নিবীর বায়ু (IAF Recruitment 2024) পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে ১০০ টাকা আবেদনের ফি হিসেবে জমা করতে হবে আবেদনের সময়।

কত বেতন মিলবে

ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর বায়ু (মিউজিশিয়ান) হিসেবে নির্বাচিত হলে প্রার্থী প্রথম বছরে প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন। প্রতি বছর এই বেতন বাড়বে। চতুর্থ বছরে গিয়ে প্রার্থী মাসিক ৪০ হাজার টাকা করে বেতন পাবেন বায়ুসেনার পক্ষ থেকে। চার বছরে মোট ৫.০২ লাখ টাকা বেতন পাবেন প্রার্থী। আর চার বছর পরে গিয়ে চাকরি ছাড়লে তিনি এক লপ্তে ১০.০৪ লাখ টাকা পাবেন।

কীভাবে আবেদন করবেন

এই পদে আবেদনের জন্য agnipathvayu.cdac.in ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই।

এরপর ক্যান্ডিডেট হোম পেজে গেলে আপনি খুঁজে পাবেন Musicians Rally ট্যাবটি। এখানে ক্লিক করতে হবে।

এরপর ক্যান্ডিডেট লগ ইন তথ্য দিয়ে ভিতরে ঢুকতে হবে রেজিস্ট্রেশনের জন্য।

এরপর প্রার্থীকে আবেদনের ফি দিতে হবে।

এরপর অ্যাপ্লিকেশন ফি ডাউনলোড করে তিনি তা নিজের কাছে রেখে দিতে পারবেন।

প্রয়োজনে এই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

আরও পড়ুন: Success Story: ৯০০০ কোটির কোম্পানি তাঁর, নিজের সম্পদ ২৮ হাজার কোটি- তবু সাইকেলেই ঘোরেন এই ব্যবসায়ী !

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget