এক্সপ্লোর

Indian Railways Recruitment 2023: দশম পাসে করা যাবে আবেদন, ভারতীয় রেলে কাজের সুুযোগ

Job News: ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।

কলকাতা: ভারতীয় রেলে (Indian Railways Recruitment 2023) কাজের সুযোগ। উত্তর-পূর্ব রেলের (North Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। তবে এই কাজ শুধুমাত্র শিক্ষানবিশদের জন্য। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব রেলের গোরক্ষপুরে ১ হাজার ১০৪ শিক্ষানবিশ নেওয়া হবে। ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।

যোগ্যতার মাপকাঠি:

  • আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
  • আইটিআই-এর সার্টিফিকেট থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স ২৪ বছর।

অ্যাপ্লিকেশন ফি:

  • একশো টাকা দিয়ে আবেদন করতে হবে।
  • তবে SC, ST, EWS, প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি লাগবে না।

কীভাবে আবেদন?

  • আবেদনকারীকে উত্তর পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.ner.indianrailways.gov.in. যেতে হবে।
  • সেখানে লগ ইন করলেই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে।
  • ২৪ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

কীভাবে নিয়োগ?

মেধার মাধ্যমে হবে এই নিয়োগ। প্রাধান্য দেওয়া হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নম্বর এবং আইটিআই-এর নম্বর। এই দুইয়ের নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে।

রেল বিকাশ নিগমেও চাকরির সুযোগ: রেল বিকাশ নিগম (rail Vikas Nigam) লিমিটেডে রয়েছে চাকরির সুযোগ। স্টেশন শিফট ম্যানেজার-সহ আরও বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ওয়াক ইন ইন্টারভিউতে (Walk In Interview) যেতে পারবেন ১ এবং ২ ডিসেম্বরে। মোট ৬১টি শূন্যপদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, এই ইটারভিউ রাউন্ড আয়োজিত হতে চলেছে Rail Vikas Nigam Limited, Mezzanine Floor, Thirumayilai Railway Station, Comple, Mylapore, Chennai- 600004- এই ঠিকানায়। যেসব প্রার্থীরা ইন্টারভিউ রাউন্ডে নির্বাচিত হবেন তাঁদের এরপরের পর্যায়ে মেডিক্যাল অর্থাৎ শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: Jobs And Recruitments: রেল বিকাশ নিগমে স্টেশন শিফট ম্যানেজার-সহ একাধিক পদে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget