এক্সপ্লোর

CISCE: পিছিয়ে গেল ISC-র প্রথম সিমেস্টারের অঙ্ক পরীক্ষা

Council For The Indian School Certificate Examinations Update:বিজ্ঞপ্তিতে কাউন্সিল ফর দ্য সার্টিফিকেট এক্সামিনেশন বা CISCE-র পক্ষ থেকে জানানো হয়েছে, ISC-র ওই পরীক্ষা হবে আগামী ১২ ডিসেম্বর দুপুর ২টোয়।

নয়াদিল্লি: পিছিয়ে গেল ISC-র প্রথম সিমেস্টারের অঙ্ক পরীক্ষা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওই পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ২৯ নভেম্বর, সোমবার। এক বিজ্ঞপ্তিতে কাউন্সিল ফর দ্য সার্টিফিকেট এক্সামিনেশন (Council For The Indian School Certificate Examinations) বা CISCE-র পক্ষ থেকে জানানো হয়েছে, ISC-র ওই পরীক্ষা হবে আগামী ১২ ডিসেম্বর দুপুর ২টোয়।

গত ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে CISCE বোর্ডের দ্বাদশ শ্রেণির ISC পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ২০ ডিসেম্বর। আগামী সোমবার, ২৯ নভেম্বরের অঙ্ক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ বশত পিছিয়ে গেল এই পরীক্ষা। CISCE জানিয়েছে, ISC-র ওই পরীক্ষা হবে আগামী ১২ ডিসেম্বর দুপুর ২টোয়।তার পরের দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর হবে কেমিস্ট্রি পরীক্ষা।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে যে অঙ্ক প্রশ্ন পাঠানো হয়েছে তা পরবর্তী পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে না। কাউন্সিলের সংশ্লিষ্ট প্রতিনিধির হাতে ওই প্রশ্নপত্র তুলে দিতে হবে স্কুলগুলিকে। অথবা স্কুলের প্রতিনিধিকে কাউন্সিলের অফিসে জমা দিতে হবে। কাউন্সিল জানিয়েছে, ১২ ডিসেম্বরের পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্রের সেট পাঠানো হবে। নির্ধারিত কেন্দ্র থেকে এই প্রশ্নপত্র দেওয়া হবে। পুরনো প্রশ্নপত্র ১০ ডিসেম্বর বা তার আগে ফেরত নেবে বোর্ড।

গত ১৯ অক্টোবর আচমকাই স্থগিত করে দেওয়া হয়েছিল আইসিএসই, আইএসসি-র ২০২১-২২ সালের প্রথম সিমেস্টারের (First Semester) পরীক্ষা। এরপর সিবিএসই-র পথে হেঁটেই আইসিএসই (ICSE), আইএসসি (ISC) পরীক্ষা অফলাইনে (Offline) নেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। প্রথম সিমেস্টার অনলাইনে হওয়ার কথা থাকলেও দেশের কিছু জায়গায় ইন্টারনেট সংযোগের সমস্যা থাকাতেই অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। অক্টোবরে বিজ্ঞপ্তি দিয়ে অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানানো হল। কাউন্সিলের ব্যাখ্যা, বিদ্যুৎ সংযোগ এবং নেটওয়ার্ক সমস্যার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: Purulia : "কলেজে টিএমসিপি ছাড়া কিছু করা যাবে না !", ভাইরাল টিএমসিপি নেতার হুমকি ভিডিও

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget