এক্সপ্লোর

ISRO Recruitment 2023: বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ৬১টি শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন?

Jobs And Recruitment: আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২১ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন করা যাবে।

ISRO Recruitment 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন অর্থাৎ ইসরোতে (ISRO) রয়েছে চাকরির সুযোগ। ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Scientist / Engineer-SD এবং Scientist / Engineer-SC - এই দুই পদে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২১ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন করা যাবে। www.vssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। 

কত শূন্যপদ রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত 

মোট ৬১টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের দিতে হবে ৭৫০ টাকা। এই টাকা ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ রিফান্ড করা হবে মহিলা এবং তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মী এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের। তবে এর জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। 

কীভাবে আবেদন করতে পারবেন আগ্রহীরা

  • সবার প্রথমে www.vssc.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • হোমপেজে রয়েছে কেরিয়ার ট্যাব, সেখানে ক্লিক করতে হবে এরপর।
  • এবার VSSC Recruitment Advertisement No: RMT327- এই অপশনে ক্লিক করা প্রয়োজন।
  • স্ক্রিনে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্ম ভালভাবে পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। 
  • এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 
  • সবশেষে ফর্ম সাবমিট করে অর্থাৎ জমা দিয়ে তারপর নিজের সুবিধার্থে একটি প্রিন্ট আউট রেখে দিন। 

সেন্ট্রাল ব্যাঙ্কে ম্যানেজার স্কেল ২ পদে চাকরির জন্য আবেদনের শেষ দিন ১৫ জুলাই

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় Manager Scale II (Mainstream) পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে নোটিফিকেশন। আজ ১৫ জুলাই আবেদন জমা দএয়ার শেষদিন। এখনও যাঁরা আবেদন জমা দেননি, তাঁদের হাতে রয়েছে আরও কিছুটা সময়। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in- এ গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। অগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে পরীক্ষা। জানা গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার স্কেল ২ (মেনস্ট্রিম)- এর ক্ষেত্রে ১০০০ শূন্যপদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউ বা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in - এ গিয়ে অনলাইনে আবেদন জমা করতে পারবেন প্রার্থীরা। 

আরও পড়ুন- রাজ্যে মেডিক্যাল সার্ভিস কমিশনে হচ্ছে নিয়োগ, এই পদগুলিতে চাকরির সুযোগ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ২৫টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা
২৫টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা
ICSE Exam: ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?

ভিডিও

Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget