এক্সপ্লোর

ITBP Constable Recruitment 2024: আইটিবিপিতে নিয়োগ, কোন পদে চাকরির সুযোগ রয়েছে? শূন্যপদই বা কত?

Jobs And Recruitments: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ হতে চলেছে। আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে কীভাবে?

ITBP Constable Recruitment 2024: আইটিবিপি (ITBP) অর্থাৎ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে (Indo Tibetan Border Police Force) নিয়োগের জন্য অনলাইন আবেদন (Online Registration) প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ ২ সেপ্টেম্বর থেকে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এই আবেদন করা যাবে। কনস্টেবল (কিচেন সার্ভিস) গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৮১৯। আইটিবিপি- র অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন 

পুরুষ- ৬৯৭টি শূন্যপদ 
মহিলা- ১২২টি শূন্যপদ 

আইটিবিপি কনস্টেবল নিয়োগ ২০২৪- আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা 

দশম শ্রেণি উত্তীর্ণ হলে অথবা ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করলে আবেদন করা যাবে এই চাকরির জন্য। স্বীকৃত এবং অনুমোদন বোর্ড থেকে দশম শ্রেণি বা ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। এরপর আবেদনকারীদের NSQF level 1 course- এর পড়াশোনা করতে হবে। ফুড প্রোডাকশন অথবা কিচেন- এর উপর এই কোর্স নিয়ে পড়াশোনা করতে হবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অথবা একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এই স্বীকৃতি দেবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা আইটিবিপি- র এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

বেশ কয়েকটি পর্যায়ে চলছে নির্বাচন বা বাছাই প্রক্রিয়া। এর মধ্যে থাকবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, রিটেন এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিটেল মেডিক্যাল এক্সামিনেশন বা রিভিউ মেডিক্যাল এক্সামিনেশন। আবেদন করার জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের। অন্যদিকে মহিলা আবেদনকারী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, তফশিলি জাতি, তফশিলি উপজাতির আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। 

কীভাবে আবেদন জানাতে পারবেন আপনি, জেনে নিন কয়েকটি সহজ পর্যায় 

  • প্রথমে আইটিবিপি- র অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in - এখানে যেতে হবে আবেদনকারীদের। 
  • এরপর ITBP Constable Recruitment 2024 (Kitchen Services) অ্যাপ্লিকেশন লিঙ্ক ক্লিক করতে খুলতে হবে। হোম পেজেই এই লিঙ্ক পাওয়া যাবে। 
  • প্রথমে রেজিস্টার করতে এবং তারপর লগ-ইন ডিটেলস পাবেন আবেদনকারীরা। 
  • এরপর অ্যাপ্লিকেশন ফর্ম ভালভাবে দেখেশুনে পূরণ করতে হবে। 
  • ফর্ম ফিলআপ করার সময় যাবতীয় প্রয়োজনীয় তথ্য, উপযুক্ত নথি আপলোড করতে হবে। জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 
  • সবশেষে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং কনফার্মেশন পেজটি ডাউনলোড করে রাখতে হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget