এক্সপ্লোর

JEE Advanced 2024: ইঞ্জিনিয়ারিং পড়তে চান? আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের সূচি ঘোষণা

Education News: আগামী বছর ২১ এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। শেষ হবে ৩০ এপ্রিল। জয়েন্ট এন্ট্রান্সের (মেন) পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পরীক্ষায় বসা যাবে।

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্সের (অ্যাডভান্স) ২০২৪- এর দিন ঘোষণা। আগামী বছর ২৬ মে এই পরীক্ষা হবে। দিন ঘোষণার পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি জানিয়েছে, দু'দফায় নেওয়া হবে এই পরীক্ষা। প্রথম দফার পরীক্ষা হবে ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয় দফার পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। 

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের সূচি ঘোষণা : আগামী বছর ২১ এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। শেষ হবে ৩০ এপ্রিল। জয়েন্ট এন্ট্রান্সের (মেন) পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পরীক্ষায় বসা যাবে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের (মেন)- এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। যেসব পড়ুয়ারা IIT বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.টেক করতে চান তাঁরা এই পরীক্ষায় বসতে পারেন। জয়েন্ট এন্ট্রান্সের (অ্যাডভান্স) ২০২৪-এর ফি জমা দেওয়ার শেষ দিন আগামী বছর ৬ মে। ওই দিন বিকেল ৫টার মধ্যে ফি জমা দিয়ে দিতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ: 
  • রেজিস্ট্রেশন শুরু: ২১ এপ্রিল ২০২৪ 
  • রেজিস্ট্রেশনের শেষ দিন: ৩০ এপ্রিল ২০২৪
  • ফি জমা দেওয়ার শেষ দিন: ৬ মে ২০২৪
  • অ্যাডমিট কার্ড পাওয়া যাবে: ১৭ মে ২০২৪ থেকে ২৬ মে ২০২৪ পর্যন্ত
  • পরীক্ষার দিন: ২৬ মে ২০২৪ 
  • প্রাথমিক অ্যান্সার কী প্রকাশ: ২ জুন ২০২৪ 
  • পরীক্ষার ফল ঘোষণা: ৯ জুন ২০২৪ 

জেইই মেন ২০২৪ সেশন ১- (JEE Main 2024 Session 1) এর জন্য অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু হয়েছে চলতি মাসেই। প্রার্থীদের প্রথমে jeemain.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ভালভাবে নোটিফিকেশন পড়ে নিতে হবে। তারপর পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথম সেশনের পরীক্ষা হতে পারে আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। আর দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে ২০২৪ সালের এপ্রিল মাসে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে এনটিএ পরীক্ষার জন্য এনফরমেশন বুলেটিন এবং সিলেবাসও প্রকাশ করেছে। আর এবার রেজিস্ট্রেশনের শেষ দিন ঘোষণা করল NTA। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, আবেদনকারীকে ৩০ নভেম্বরের মধ্যে jeemain.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। নির্দিষ্ট সময়সীমার আর আবেদন করা যাবে না। 

JEE Main 2024 Session 1 - এর জন্য কীভাবে আবেদন করবেন 

  • প্রথমে JEE main- এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in- এখানে যেতে হবে।
  • এবার ক্লিক করতে হবে JEE Main 2024 সেশন ১ রেজিস্ট্রেশন লিঙ্কে। এই লিঙ্ক ওয়েবসাইটের হোমপেজেই থাকবে। 
  • এরপর রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  • একবার এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে অ্যাকাউন্টে লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে।
  • এরপরের পর্যায়ে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। 
  • শেষ পর্যায়ে পেজটা ডাউনলোড করে নিন। আর নিজের সুবিধার জন্য একটি হার্ড কপি সঙ্গে রেখে দিন যা পরে কাজে লাগতে পারে। 

আরও পড়ুন: SBI Recruitment: SBI Apprentice 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, কীভাবে করবেন ডাউনলোড?

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget