এক্সপ্লোর

SBI Recruitment: SBI Apprentice 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, কীভাবে করবেন ডাউনলোড?

Apprentice Exam 2023: আগামী ৭ ডিসেম্বর হবে এই পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার বন্দোবস্ত করেছে SBI। প্রায় ৬ হাজার ১৬০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এই পরীক্ষার মাধ্যমে।

কলকাতা: SBI Apprentice 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যেসব আবেদনকারী রেজিস্ট্রার করেছেন ইতিমধ্যেই তাঁরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল পোর্টালে জন্মতারিখ এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করতে হবে।

আগামী ৭ ডিসেম্বর হবে এই পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার বন্দোবস্ত করেছে SBI। প্রায় ৬ হাজার ১৬০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এই পরীক্ষার মাধ্যমে। অনলাইনে লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষার উপর পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ হবে। ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা হবে।

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

sbi.co.in/web/careers এই ওয়েবসাইটে যেতে হবে।

পেজের নিচের দিকে ‘Current Openings at SBI’ অপশনে ক্লিক করতে হবে।

Engagement of Apprentices নোটিসে ক্লিক করতে হবে এরপর।

কল লেটার ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে হবে।

নতুন একটা পেডজ খুলবে সেখানে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর, জন্মতারিখ এবং পাসওয়ার্ড দিতে হবে।

সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে SBI Apprentice Exam 2023 অ্যাডমিট কার্ড।

সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই হয়ে যাবে ডাউনলোড।

পরীক্ষা পদ্ধতি: 

মোট ১০০ নম্বরে অনলাইন পরীক্ষা। ১০০টি প্রশ্ন শেষ করতে হবে এক ঘণ্টার মধ্য়ে। চারটি বিভাগের প্রতিটিতে ২৫ নম্বর থাকবে। ভুল উত্তর দিলে কাটা যাবে নম্বর। অবজেক্টিভ প্রশ্নের ভুল উত্তরে ১/৪ নম্বর কাটা যাবে। 

ক্লার্ক পদে নিয়োগ: এদিকে ক্লার্ক পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Clerk Notification 2023)। জারি হল নিয়োগের বিজ্ঞপ্তি। SBI জানিয়েছে প্রায় ৯ হাজার শূন্যপদে এই নিয়োগ হবে। আজ থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। মোট ৮ হাজার ৭৭৩ শূন্যপদে নিয়োগ করা হবে। sbi.co.in এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। ৭ ডিসেম্বর বা তার আগে আবেদনকারীকে করতে হবে আবেদন। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রার করে ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

কীভাবে করবেন আবেদন?

  • প্রথমে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এই ঠিকানায় যেতে হবে।
  • অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করতে হবে।
  • সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে রেজিস্ট্রেশন ফর্ম।
  • সেখানে নাম, আধার নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা সহ যাবতীয় তথ্য দিতে হবে।
  • সাবমিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
  • প্রয়োজনীয় আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে পরবর্তী ধাপে।
  • অ্যাপ্লিকেশন ফর্মে যা যা তথ্য জানতে চাওয়া হচ্ছে তা পূরণ করে সাবমিট করতে হবে।
  • সব নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
  • অ্যাপ্লিকেশন ফর্মের কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে।

আরও পড়ুন: East Central Railway Recruitment: ভারতীয় রেলে চাকরির সুযোগ, কত শূন্যপদ রয়েছে? কোন পদে নিয়োগ হবে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget