এক্সপ্লোর

JEE Main 2023 Admit Card: প্রকাশিত জয়েন্ট এন্ট্রাস ২০২৩ মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড করবেন?

JEE Main 2023 Examination: এবছর পরীক্ষা হবে আগামী ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি। ২৭ জানুয়ারি যে পরীক্ষা শিডিউল করা হয়েছিল, সেটা পিছিয়ে পয়লা ফেব্রুয়ারি করা হয়েছে।

JEE Main 2023: ন্যশনাল টেস্টিং এজেন্সি (NTA) আজ ২১ জানুয়ারি জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন মেন ২০২৩ (JEE Main 2023 Session 1) - এর অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করেছে। আগামী ২৪ জানুয়ারি এই পরীক্ষা হবে। জানা গিয়েছে, সেশন ওয়ানে বাকি যেসমস্ত পরীক্ষা রয়েছে তার হল টিকিট পরে প্রকাশ করবে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আপাতত যেসমত প্রার্থীরা সেশন ১- এর জন্য রেজিস্টার করেছিলেন তাঁরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন মেন অর্থাৎ JEE Main- এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। 

এবছর কবে কবে হবে পরীক্ষা

চলতি বছর ন্যাশনাল টেস্টিং এজেন্সির ক্যালেন্ডার অনুসারে JEE Main 2023 Session 1- এর পরীক্ষা হবে আগামী ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি। ২৭ জানুয়ারি যে পরীক্ষা শিডিউল করা হয়েছিল, সেটা পিছিয়ে পয়লা ফেব্রুয়ারি করা হয়েছে। সেকেন্ড সেশনের পরীক্ষা হবে এপ্রিল মাসে। 

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? রইল বিস্তারিত

  • jeemain.nta.nic.in এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
  • হোম পেজে গিয়ে "JEE Main 2023 Admit Card Link" এই লেখার উপর ক্লিক করতে হবে।
  • এরপর নিজের লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে।
  • সাবমিট লেখাটায় ক্লিক করতে হবে।
  • স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড।
  • ডাউনলোড করে প্রিন্ট বের করে রাখা যেতে পারে ভবিষ্যতের জন্য।

এবছরের জয়েন্ট এন্ট্রাস মেন পরীক্ষা নিয়ে বিতর্ক 

এবছরের জয়েন্ট এন্ট্রাস মেন পরীক্ষা ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন রকমের বিতর্ক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি যখন জয়েন্ট এন্ট্রাস এক্সাম ২০২৩- এর দিনক্ষণ ঘোষণা করেছিল তখন প্রবল আপত্তি জানিয়েছিলেন পরীক্ষার্থীদের একটা বড় অংশ। তাঁদের দাবি ছিল তাঁদের প্রি-বোর্ড, প্র্যাকটিকাল এবং ভাইভা অর্থাৎ মৌখিক পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সামের দিন মিলে যাচ্ছিল। এনটিএ- র কাছে প্রস্তুতির জন্য আর একটু বেশি সময় চেয়েছিলেন পরীক্ষার্থীরা। সমস্যা এত বাড়ে যে জল গড়ায় বম্বে হাই কোর্ট পর্যন্ত। উল্লেখ্য, জয়েন্ট এন্ট্রাস মেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীদের একাংশ। দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি। আর প্র্যাকটিকাল পরীক্ষা হওয়ার কথা রয়েছে জানুয়ারি মাসে। দুটো পরীক্ষার মধ্যে খুবই কম ব্যবধান থাকার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা পিছনোর কথা বলেছিলেন।
 
Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget