এক্সপ্লোর

JEE Main 2024: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশনের শেষ দিন কবে? জানিয়ে দিল NTA

Joint Entrance Examination 2024: চলতি মাস থেকেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জেইই মেন ২০২৪ সেশন ১- (JEE Main 2024 Session 1) এর জন্য অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু করেছে।

নয়াদিল্লি: বছর ঘুরলেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE Main 2024)। শুরু হয়েছে তার রেজিস্ট্রেশনও। এবার রেজিস্ট্রেশনের শেষ দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Test Agency)। চলতি মাস পর্যন্ত রয়েছে আবেদনের সময়সীমা। 

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জেইই মেন ২০২৪ সেশন ১- (JEE Main 2024 Session 1) এর জন্য অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু হয়েছে চলতি মাসেই। প্রার্থীদের প্রথমে jeemain.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ভালভাবে নোটিফিকেশন পড়ে নিতে হবে। তারপর পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথম সেশনের পরীক্ষা হতে পারে আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। আর দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে ২০২৪ সালের এপ্রিল মাসে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে এনটিএ পরীক্ষার জন্য এনফরমেশন বুলেটিন এবং সিলেবাসও প্রকাশ করেছে। আর এবার রেজিস্ট্রেশনের শেষ দিন ঘোষণা করল NTA। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, আবেদনকারীকে ৩০ নভেম্বরের মধ্যে jeemain.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। নির্দিষ্ট সময়সীমার আর আবেদন করা যাবে না। 

JEE Main 2024 Session 1 - এর জন্য কীভাবে আবেদন করবেন 

  • প্রথমে JEE main- এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in- এখানে যেতে হবে।
  • এবার ক্লিক করতে হবে JEE Main 2024 সেশন ১ রেজিস্ট্রেশন লিঙ্কে। এই লিঙ্ক ওয়েবসাইটের হোমপেজেই থাকবে। 
  • এরপর রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  • একবার এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে অ্যাকাউন্টে লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে।
  • এরপরের পর্যায়ে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। 
  • শেষ পর্যায়ে পেজটা ডাউনলোড করে নিন। আর নিজের সুবিধার জন্য একটি হার্ড কপি সঙ্গে রেখে দিন যা পরে কাজে লাগতে পারে। 

জয়েন্টের তারিখ ঘোষণা: আগামী বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE)? তারিখ ঘোষণা করেছে বোর্ড। ২৮ এপ্রিল, রবিবারহবে এই পরীক্ষা। তারিখ ঘোষণার পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য বোর্ডের ওয়েবসাইটেও নজর রাখতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা WBJEE-২০২৪ আগামী ২৮ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে।’’ বিশদে বিবরণের বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত নজরে রাখতে বলা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in.           

আরও পড়ুন: Air Pollution: দূষণের চাদরে মোড়া দিল্লি, 'গুরুতর' পর্যায় বাতাসের গুণগত মান

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Success Story: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের
মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget