এক্সপ্লোর

JEE Mains 2024: খুব শীঘ্রই জানতে পারবেন কোথায় পড়েছে JEE Mains পরীক্ষার সিট, কীভাবে ডাউনলোড করবেন ইন্টিমেশন স্লিপ ?

JEE Mains City Slip: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, খুব শীঘ্রই সম্ভবত আজই প্রকাশ পাবে এই ইন্টিমেশন স্লিপ। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ইন্টিমেশন স্লিপ দেখতে পাওয়া যাবে।

JEE Mains City Slip: জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার ইন্টিমেশন স্লিপ প্রকাশ পাবে খুব শীঘ্রই। ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেনসের সেশন ২-এর এক্সাম সিটি স্লিপ সম্ভবত আজই প্রকাশ পাবে। এর মাধ্যমেই পরীক্ষার্থীরা জানতে পারবেন কোথায় তাঁদের পরীক্ষার (JEE Mains 2024) সিট পড়েছে। বিগত ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার সেশন ২-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এবার ইন্টিমেশন স্লিপ প্রকাশ পেলেই যে সমস্ত ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করেছিলেন, তাঁরা নিজেদের লগ ইন তথ্য দিয়ে জানতে পারবেন পরীক্ষার সিট কোথায় পড়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, খুব শীঘ্রই সম্ভবত আজই প্রকাশ পাবে এই ইন্টিমেশন স্লিপ। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ইন্টিমেশন স্লিপ দেখতে পাওয়া যাবে এবং সেখান থেকেই পরীক্ষার্থীরা তা ডাউনলোড করে নিতে পারবেন।

আগামী এপ্রিল মাসের ৪ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে হবে জয়েন্ট এন্ট্রান্স মেনসের (JEE Mains 2024) সেশন ২-এর পরীক্ষা। তবে এই ইন্টিমেশন স্লিপ শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র সম্পর্কেই জানান দেবে। এটি অ্যাডমিট নয়। পরীক্ষার তিন দিন আগেই তাঁরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে।

কীভাবে ডাউনলোড করবেন সিটি স্লিপ ?

  • এর জন্য পরীক্ষার্থীকে প্রথমেই যেতে হবে jeemain.nta.ac.in ওয়েবসাইটে।
  • এরপরে দেখতে পাবেন JEE Mains Session 2 বলে একটি ট্যাব ওপেন হবে।
  • সেই ট্যাবে ক্লিক করে নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন।
  • এর পরে একটা নতুন পেজ খুলে যাবে এবং সেখানেই আপনার ইন্টিমেশন স্লিপ দেখতে পাবেন।
  • ডাউনলোড করে এর একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য।

এই বছর জয়েন্ট এন্ট্রাস মেনস ২০২৪-এর সেশন ২-এর জন্য প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী রেজিস্টার করেছেন আর তাঁর মধ্যে ১০ লক্ষ পুরুষ পরীক্ষার্থী এবং ১৩ লক্ষেরও বেশি মহিলা পরীক্ষার্থী। ২৪ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য রেজিস্টার করেছেন।

এই বছরই জানুয়ারি মাসে আয়োজিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের (JEE Mains 2024) সেশন ১-এর পরীক্ষা যেখানে সারা দেশে মোট ২৩ জন পরীক্ষার্থী ১০০ পার্সেন্টাইল পেয়ে পাশ করেছেন। এই সেশন ২-এর রেজিস্ট্রেশনের সময়েই বলা হয়েছিল সেশন ১-এর লগ ইন তথ্য দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে সেশন ২-এর পরীক্ষার জন্য।

আরও পড়ুন: IAS Success Story: দৃষ্টিহীনতাকে জয় করে স্কুল শিক্ষিকা থেকে IAS আয়ুষী দাবাস- কতটা লড়াই ছিল সাফল্যের আড়ালে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget