এক্সপ্লোর

IIM Kolkata: চ্যালেঞ্জিং চাকরির বাজারেও '১০০ শতাংশ প্লেসমেন্ট', নজিরবিহীন সাফল্য আইআইএম কলকাতার

Job News: আইআইএম কলকাতার তরফে এও জানানো হয়েছে যে বেশ কয়েকটি গ্লোবাল ফার্ম এবছর প্রথম নিয়োগকারী সংস্থা হিসেবে প্লেসমেন্টে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল।

IIM Kolkata: রেকর্ড গড়ল আইআইএম কলকাতার ৬০তম ব্যাচ। ১০০ শতাংশ প্লেসমেন্ট পেয়েছে এই ব্যাচে থাকা পড়ুয়ারা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা (আইআইএম-সি) তাদের ৬০তম ব্যাচের ফ্ল্যাগশিপ এমবিএ প্রোগ্রামে এই অভূতপূর্ব রেকর্ড গড়েছে। ১০০ শতাংশ চাকরি সুনিশ্চিত করতে পেরেছে এই ব্যাচ, এমনটাই জানিয়েছে আইআইএম কলকাতা কর্তৃপক্ষ। বিবৃতি দিয়ে আইআইএম কলকাতার তরফে জানানো হয়েছে এই পদ্ধতিতে অংশগ্রহণ করেছিলেন ৪৫৬ জন পড়ুয়া। ১৯৬টি কোম্পানি ৫৩৮টি অফার দিয়েছে এই পড়ুয়াদের। চাকরির বাজারের যা কঠিন পরিস্থিতি, সেই অবস্থাতেও এই বিপুল পরিমাণ চাকরির অফার পেয়েছে। একটি কনসাল্টিং সেক্টর রয়েছে শীর্ষ স্থানে। ২০১টি অফার দিয়েছে এই সংস্থা যা ৩৭.৩ শতাংশের সমতুল্য। 

জানা গিয়েছে বস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি) 'টপ রিক্রুটার'- এর স্থান পেয়েছে ম্যানেজমেন্ট কনসাল্টিংয়ের দলে। অন্যদিকে অ্যাকসেঞ্চার স্ট্র্যাটেজি শীর্ষ স্থান পেয়েছে স্ট্র্যাটেজি কনসাল্টিং দলের ক্ষেত্রে। আইআইএম-সি তাদের বিবৃতিতে জানিয়েছে, এই দুই সংস্থা ছাড়াও তাদের এমবিএ প্রোগ্রামে শামিল হওয়া পড়ুয়াদের চাকরির অফার দিয়েছে McKinsey, Kearney, Alvarez & Marsal, Arthur D Little, Auctus Advisors, EY-Parthenon, Monitor Deloitte, TCS, KPMG, PwC, Vector Consulting - এইসব বিখ্যাত কোম্পানিগুলি। অ্যামেরিকান এক্সপ্রেস এবং মাস্টার কার্ডের তরফেও দেওয়া হয়েছে চাকরির অফার, পেমেন্ট এবং কার্ড সংক্রান্ত বিষয়ে। এক্ষেত্রে শীর্ষে রয়েছে অ্যামেরিকান এক্সপ্রেস এবং তার পরেই রয়েছে মাস্টার কার্ড। 

আইআইএম কলকাতার এবছরের লক্ষ্য ছিল তাদের প্রতিষ্ঠানে বেশি সংখ্যক marquee ফিন্যান্স ফার্মকে আনা। এই বিশেষ ধরনের ফিন্যান্স ফার্মের দৃষ্টি আকর্ষণ করা। আর এই বছর সেই বিষয়ে চমকপ্রদ ফল করেছে আইআইএম-সি। ১১৪টি অফার পাওয়া গিয়েছে। প্রাইভেট ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপটাল, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, মার্কেট এবং অ্যাসেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট- এইসব বিভাগ থেকে এসেছে ওই ১১৪টি চাকরির অফার। 

এবছর আইআইএম কলকাতার ফ্ল্যাগশিপ এমবিএ প্রোগ্রামের পড়ুয়াদের প্লেসমেন্টের ক্ষেত্রে তাবড় সব সংস্থা যুক্ত হয়েছিল। সেই তালিকায় রয়েছে Goldman Sachs, Bank of America, Citi, Barclays, UBS, HSBC, BNP Paribas, Avendus, Moelis, Elevation Capital, DE Shaw, Claypond Capital, Standard Chartered, Arga Investment Management, Neo Asset & Wealth Management, Kotak Mahindra Capital, Kotak Alternate Asset, Ambit, Prime Ventures, Edelweiss, Ebullient Securities, o3 Capital, EY IB, and DC Advisory - এই কোম্পানিগুলি। 

আইআইএম কলকাতার তরফে এও জানানো হয়েছে যে বেশ কয়েকটি গ্লোবাল ফার্ম এবছর প্রথম নিয়োগকারী সংস্থা হিসেবে প্লেসমেন্টে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। আইআইএম কলকাতার এমবিএ প্রোগ্রামের প্রতি মেধা যাতে আরও আকর্ষিত হয় সেই জন্যই এইসব সংস্থা যোগ দিয়েছিল। প্লেসমেন্ট কমিটির চেয়ারপার্সন রিতু মেহেতাও এই সাফল্যে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, চাকরির বাজারের এরকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এই ধরনের প্লেসমেন্ট রেকর্ড সত্যিই দুর্দান্ত। রিতু বলছেন, 'ম্যানেজমেন্ট ডিগ্রি পাওয়ার পর আমাদের পড়ুয়ারা তাঁদের কেরিয়ার শুরু করার দারুণ সুযোগ পাচ্ছেন। আমরা সত্যিই কৃতজ্ঞ সেইসব সংস্থার প্রতি যারা চাকরির অফার দিয়েছে। আমাদের পড়ুয়াদের উপর তারা বিশ্বাস রেখেছে। আমাদের প্রতিষ্ঠানের পঠনপাঠনের উপরেও বিশ্বাস রেখেছে তারা।' 

তথ্যসূত্র- আইএএনএস 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget