এক্সপ্লোর

ISRO Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই ইসরোর ইউনিটে কাজের সুযোগ, এরা করতে পারবেন আবেদন

ISRO Jobs: এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, কুক এ ও ফায়ারম্যান এ পদে হবে নিয়োগ। 


ISRO Jobs: আপনি যদি দেশের বড় কোনও প্রতিষ্ঠানে কাজ করতে চান, তাহলে এটাই সুবর্ণ সুযোগ। কারণ, ISRO-র মতো প্রতিষ্ঠানে হচ্ছে ২২ টি পদে নিয়োগ। এই ক্ষেত্রে কেবল দশম শ্রেণি উত্তীর্ণ অথবা ITI যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। সম্প্রতি তামিলনাড়ুর মহেন্দ্রগিরি ইসরো ইউনিটে বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, কুক এ ও ফায়ারম্যান এ পদে হবে নিয়োগ। 

কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে
১৫ সেপ্টেম্বর থেকে এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। এই বিষয়ে আবেদন করতে যোগ্য আবেদনকারীদের IPRC ওয়েবসাইটে আগামী ৫ অক্টোবের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখানে দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা টেকনিসিয়ান , কুক, ফায়ারম্য়ান পদের জন্য আবেদন করতে পারবেন।  

কোন পোস্টের কত খালি পদ
এই IPRC নিয়োগ পদ্ধতিতে ২২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জনকে নিয়োগ করা হবে। টেকনিশিয়ান বি পদে নেওয়া হবে ১৩ জনকে। কুক এ পদে একজন ও ফায়ারম্যান পদে তিনজনকে নিয়োগ করা হবে। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে অটোমোবাাইল, ইলেক্ট্রনিক্স অ্য়ান্ড কমিউনিকেশন ট্রেড থেকে লোক নেওয়া হবে। টেকনিসিয়ান বি পদের জন্য ফিটার, মেশিনিস্ট, টার্নার ,ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেড থেকে আবেদন করা যাবে। 

কেবল দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে ?
আবেদনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, টেকনিসিয়ান বি পদের জন্য প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি তাদের সংশ্লিষ্ট ITI, NCVT, NTC, NAC শংসাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীর। কুক এ পদের জন্য চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কোনও স্বীকৃত হোটল থেকে ক্য়ান্টিনে রাঁধুনি হিসেবে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন। পাশাপাশি ফায়ারম্য়ান পদে আবেদনের ক্ষেত্রে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি চাকরিপ্রার্থীকে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণির ডিপ্লোমা থাকা আবশ্যক আবেদনকারীর। 

কত টাকা হবে বেতন ?   
এই পদে নিযুক্ত হলে আপনি সর্বোচ্চ পোস্ট অনুযায়ী ১.৪২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদটি 'পে লেভেল ৭'-এর অন্তর্ভুক্ত, যার বেতনসীমা ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা। টেকনিশিয়ান বি পদটি 'পে লেভেল ৩'-এর অন্তর্ভুক্ত (বেতনসীমা ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা) ও 'ফায়ারম্যান এ' পদটি 'পে লেভেল ২'-এর অন্তর্ভুক্ত (বেতনসীমা ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা)।

আরও পড়ুন : ভারতীয় সেনায় ২৬১৫ পদে হবে নিয়োগ, সিভিলিয়ান পোস্টে নিযুক্তি নোটিফিকেশন প্রকাশ, কারা আবেদনের যোগ্য ? 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget