এক্সপ্লোর

CRPF, BSF, CISF Exam: ঐতিহাসিক সিদ্ধান্ত, এই প্রথম সিআরপিএফ-বিএসএফ-সিআইএসএফ- এ নিয়োগের পরীক্ষা হবে আঞ্চলিক ভাষায় !

Jobs And Recruitments: এই প্রথম আধাসামরিক বাহিনীতে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের পরীক্ষা হতে চলেছে ১৩টি আঞ্চলিক ভাষায়। উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশন।

CRPF, BSF, CISF Exam: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry Of Home Affairs) তরফে ঘোষণা করা হয়েছে আধাসামরিক বাহিনীতে (Paramilitary Forces) নিয়োগের ক্ষেত্রে এবার পরীক্ষা নেওয়া হবে আঞ্চলিক ভাষায়। অর্থাৎ সিআরপিএফ (CRPF), বিএসএফ (BSF) এবং সিআইএসএফ (CISF) - এই তিন বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ১৩টি আঞ্চলিক ভাষায় (13 Regional Languages) পরীক্ষা নেওয়া হবে। এই তালিকায় থাকছে কন্নড় ভাষাও। এই প্রথমবার এভাবে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষা হতে চলেছে ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে। প্রায় ৪৮ লক্ষ প্রার্থী এবার পরীক্ষায় বসতে চলেছেন। কনস্টেবল (জেনারেল ডিউটি) (Constable General Duty) পদের জন্য পরীক্ষা দেবেন তাঁরা। ভারতের ১২৮টি শহর জুড়ে হবে পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। গত বছর এপ্রিল মাসে ঘোষণা করা হয়েছিল যে ইংরেজি এবং হিন্দি ছাড়া অন্যান্য আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা নেওয়া হবে। এবার তারই বাস্তবায়ন হতে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উদ্যোগেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে যাতে কেন্দ্রীয় স্বশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি আঞ্চলিক ভাষাগুলিকেও আরও গুরুত্ব দেওয়া হবে। 

এবার জেনে নেওয়া যাক কোন ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে

অহমিয়া, বাংলা, গুজরাটি, মারাঠিম মালয়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি- হিন্দি এবং ইংরেজি ছাড়াও এই ১৩টি আঞ্চলিক ভাষায় তৈরি হয়েছে প্রশ্নপত্র। কনস্টেবল (জেনারেল ডিউটি) পদের জন্য যে প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে তার আয়োজক হল স্টাফ সিলেকশন কমিশন। দেশের লক্ষাধিক তরুণ এই পরীক্ষার প্রস্তুতি নেন এবং পরীক্ষায় বসেন। স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশন একটি চুক্তি সাক্ষর করেছে। আর তার মাধ্যমেই ১৩টি আঞ্চলিক ভাষায় এবার পরীক্ষা নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে এসএসসি- র তরফে একটি নোটিফিকেশনও প্রকাশ করা হয়েছে। কেদ্রীয় সরকারের এই সিদ্ধান্ত এবং উদ্যোগের দরুণ দেশের প্রচুর তরুণ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলেই অনুমান করা হচ্ছে। আঞ্চলিক ভাষা কিংবা মাতৃ ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ার ফলে এই ধরনের পরীক্ষার প্রতি আকর্ষণ এবং সেখানে ভাল ফল করার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। দেশজুড়ে পরীক্ষার্থীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলেও আশাবাদী স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনও প্রার্থীর কাছে ভাষা আর বাধা হয়ে দাঁড়াবে না।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- ইসরোতে একগুচ্ছ পদে হতে চলেছে নিয়োগ, শূন্যপদের সংখ্যা কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget