এক্সপ্লোর

Jobs And Recruitments: চাকরির সুযোগ রয়েছে এলআইসি হাউসিং ফিন্যান্সে, শূন্যপদ কত? কোন পদে হবে নিয়োগ?

Job News: শিক্ষানবিশ পদে নিয়োগ করতে চলেছে এলআইসি হাউসিং ফিন্যান্স লিমিটেড। মোট শূন্যপদের সংখ্যা ১৯২টি।

Jobs And Recruitments: এলআইসি হাউসিং ফিন্যান্স লিমিটেড (LIC HFL) অ্যাপ্রেন্টিস (Apprentice) অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগ করতে চলেছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এলআইসি হাউসিং- এর অফিশিয়াল ওয়েবসাইট lichousing.com - এর মাধ্যমে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ১৯২টি শূন্যপদ পূরণ করা হবে। আগামী ২২ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতে চলেছে। অ্যাপ্লিকেশন ফি দেওয়ার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। আর প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষা হবে ১ অক্টোবর। BSFI Sector Skill Council of India - এখানে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। 

কারা আবেদন করতে পারবেন 

যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের ১ সেপ্টেম্বর ২০২৫- এ স্নাতক ডিগ্রি পেতে হবে। তবে তার আগে পেলে চলবে না। যেকোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যাবে এলআইসি হাউসিং ফিন্যান্স লিমিটেডের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য। 

লিখিত পরীক্ষা কেমন ভাবে হবে 

  • লিখিত পরীক্ষা হবে ১০০টি মাল্টিপল চয়েজ প্রশ্নের ভিত্তিতে। বেসিক বিষয়ে থাকবে এই ১০০টি মাল্টিপল চয়েজ প্রশ্ন। অর্থাৎ কয়েকটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে পরীক্ষার্থীদের। 
  • ব্যাঙ্কিং, ইনভেস্টমেন্ট এবং ইনস্যুরেন্স, এছাড়াও কোয়ান্টিটেটিভ/রিজনিং/ডিজিটাল/ কম্পিউটার লিটারেসি/ইংরেজি - এইসব বিষয়ে থাকবে প্রশ্ন। মোট ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টার পরীক্ষা হবে। আর এই পরীক্ষা হবে অনলাইনে। 
  • এন্ট্রান্স পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে। যাঁদের নাম শর্টলিস্ট করা হবে তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এলআইসি হাউসিং ফিন্যান্স লিমিটেডের অফিসে। 

পরীক্ষার ফি অর্থাৎ এক্সামিনেশন ফি 

জেনারেল ক্যাটেগরি এবং ওবিসি প্রার্থীদের জন্য ৯৪৪ টাকা এক্সামিনেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা আবেদনকারীদের দিতে হবে ৭৯৮ টাকা। আর বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের জন্য ৪৭২ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। 

অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড 

এই অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড ১২ মাসের জন্য। এই অ্যাপ্রেন্টিসশিপ শুরু হবে ১ নভেম্বর, ২০২৫- এ। মাসে অ্যাপ্রেন্টিসরা ভাতা পাবেন ১২ হাজার টাকা। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে LIC HFL- এর অফিশিয়াল ওয়েবসাইটে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget