এক্সপ্লোর

NABARD Recruitment: নাবার্ডে হতে চলেছে নিয়োগ, কোন পদে চাকরির সুযোয, শূন্যপদ কত

Jobs And Recruitment: নাবার্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৭ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। আর আবেদন জমা দেওয়া যাবে ১৫ অগস্ট পর্যন্ত। প্রথম পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে। 

NABARD Recruitment: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডে (NABARD) হতে চলেছে নিয়োগ। অ্যাসিসট্যান্ট ম্যানেজারের (Assistant Manager) পদে চাকরির সুযোগ রয়েছে নাবার্ডে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নাবার্ডের অফিশিয়াল ওয়েবসাইট nabard.org এখানে গিয়ে। নাবার্ডের এই নিয়োগের মাধ্যমে ১০২টি শূন্যপদ পূরণ হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৭ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। আর আবেদন জমা দেওয়া যাবে ১৫ অগস্ট পর্যন্ত। প্রথম পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন 

  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার (আরডিবিএস)- ১০০টি শূন্যপদ 
  • এএম (রাজভাষা)- ২টি শূন্যপদ 

আবেদনকারীদের বয়সসীমা 

যাঁরা নাবার্ডের এই চাকরির জন্য আবেদন করবেন তাঁদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ১ জুলাই, ২০২৪ অনুসারে বয়সসীমা নির্ধারণ করা হবে। আবেদনকারীদের জন্ম ১৯৯৪ সালের ২ জুলাইয়ের আগে হলে চলবে না। আবার ২০০৩ সালের পয়লা জুলাইয়ের পরে হলে চলবে না। 

কীভাবে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে, দেখে নিন 

মোট চারটি পর্যায়ে হবে নির্বাচন প্রক্রিয়া। প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউ- এই চারটি পর্বে হবে সিলেকশন প্রসেস বা আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার প্রক্রিয়া। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ২০০টি প্রশ্ন। মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে এটি। ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টার পরীক্ষা হবে। মেন পরীক্ষা হবে ২০০ নম্বরের। এক্ষেত্রে সময় ২১০ মিনিট। সাইকোমেট্রিক টেস্ট হবে এমসিকিউ ভিত্তিক। এই পরীক্ষার মোট সময় ৯০ মিনিট। আর ইন্টারভিউ হবে ৫০ নম্বরের। 

প্রার্থীরা নাবার্ডের ওয়েবসাইট থেকে অনলাইন পরীক্ষার জন্য (ফেজ ১, ফেজ ২ এবং ফেজ ৩) কল লেটার ডাউনলোড করা যাবে। আবেদনকারীদের এসএমএস কিংবা ইমেলের মাধ্যমে কল লেটার ডাউনলোড করার সময় জানানো হবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ১৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যান্য আবেদনকারীদের দিতে হবে ৭০০ টাকা এবং সঙ্গে আরও ১৫০ টাকা যা ইন্টিমেশন চার্জ। অর্থাৎ মোট ৮৫০ টাকা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফি নন-রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। অনলাইন মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। যে ব্যাঙ্ক চার্জ লাগবে সেই অতিরিক্ত টাকাও আবেদনকারীদের দিতে হবে। 

আরও পড়ুন- ভারতীয় রেলে চাকরির সুযোগ, ২০০০- এর বেশি শূন্যপদ, কোন পদে নিয়োগ হবে? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Doordarshan Kolkata Jobs: দূরদর্শন কেন্দ্র কলকাতায় ৯টি বিভাগে হচ্ছে নিয়োগ, কত পাবেন, কারা করতে পারবেন আবেদন ?
দূরদর্শন কেন্দ্র কলকাতায় ৯টি বিভাগে হচ্ছে নিয়োগ, কত পাবেন, কারা করতে পারবেন আবেদন ?
WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
DRDO Internship : DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?
DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?
SAIL IISCO Recruitment : বার্নপুরে শিক্ষানবীশ নেবে SAIL, ২০০ জন হবে নিয়োগ, কারা যোগ্য ?
বার্নপুরে শিক্ষানবীশ নেবে SAIL, ২০০ জন হবে নিয়োগ, কারা যোগ্য ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget