এক্সপ্লোর

Job News: ন্যাশনাল বুক ট্রাস্টে এডিটোরিয়াল অ্যাসিট্যান্ট পদে নিয়োগ, ৫০ হাজার পর্যন্ত পাবেন বেতন

National Book Trust Jobs: এই সংস্থায় এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। কোনো একটি ভাষা নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হলে তা প্রাধান্য পাবে।

NBT Recruitment: ন্যাশনাল বুক ট্রাস্টে চাকরির সুযোগ। এবার এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে সংস্থা। ১৬টি পদে করা হবে এই নিয়োগ। ন্যাশনাল বুক ট্রাস্ট মূলত সারা দেশে বই প্রকাশ ও বইয়ের প্রোমোশনের (National Book Trust) জন্য নিয়োজিত একটি সংস্থা। এবারে ম্যান পাওয়ার এজেন্সির মাধ্যমে এই নিয়োগ (Recruitment News) করতে চলেছে এই সংস্থা। তবে এই চাকরি কোনো স্থায়ী চাকরি নয়। চুক্তির ভিত্তিতে করা হবে এই নিয়োগ। প্রাথমিকভাবে ১১ মাসের মেয়াদের জন্য এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট।

এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মূলত আঞ্চলিক ভাষা, ইংরেজি ও হিন্দি ভাষার জন্য শূন্যপদ রয়েছে। ১৬টি শূন্যপদের মধ্যে অসমিয়া, বাংলা, ওড়িয়া, মারাঠি, কন্নড়, গুজরাতি, মালয়ালম, তামিল, তেলেগু প্রতিটি ভাষার জন্য একটি করে শূন্যপদ। বাকি ইংরেজি ভাষার জন্য ৫টি শূন্যপদ এবং হিন্দি ভাষার জন্য শূন্যপদ রয়েছে ২টি।

এই সংস্থায় এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে কোনো একটি ভাষা নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হলে তা বেশি প্রাধান্য পাবে। কাজের অভিজ্ঞতাও প্রয়োজন এক্ষেত্রে। যে কোনো একটি প্রকাশনী সংস্থায় ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

কী কী গুণ ও দক্ষতা থাকা দরকার ? এই চাকরির জন্য প্রার্থীকে ট্রান্সলেশন, কপি এডিটিং, প্রুফ রিডিং, লিখিত ও কমিউনিকেশনের দক্ষতা থাকা দরকার। কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতাও থাকতে হবে প্রার্থীর। অ্যাডোব পেজমেকার, ইনডিজাইন, পেজ ডিজাইনিং, ডিটিপি, টাইপসেটিং ইত্যাদি বিষয়ে নিজস্ব ভাষায় দক্ষতা থাকলে প্রাধান্য মিলবে।

নির্বাচিত প্রার্থীরা চুক্তির ভিত্তিতে কাজ করবেন ১১ মাসের মেয়াদে। ন্যাশনাল বুক ট্রাস্টের পক্ষ থেকে তাদের মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ হতে হবে ৪০ বছর। প্রার্থীর নির্বাচন হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। ১৪ অক্টোবর এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ফলে আগামী ১৫ দিনের মধ্যে অর্থাৎ ২৯ অক্টোবরের মধ্যে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন করলে হবে না, অফলাইনে নির্দিষ্ট প্রোফর্মা মেনে তা পূরণ করে সমস্ত নথি সহ জমা দিতে হবে ডাকযোগে।

আরও পড়ুন; LIC Policy: এই বিমা প্ল্যানের বয়সসীমা কমাল LIC, বাড়ল প্রিমিয়ামও

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget