এক্সপ্লোর

National Education Day 2021: আজ জাতীয় শিক্ষাদিবস, এই দিনটির ইতিহাস ও তাৎপর্য

National Education Day 2021 Today: জাতীয় শিক্ষা দিবস পালন করা হচ্ছে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে। জাতীয় শিক্ষা দিবসে দেশগঠনে মৌলানা আবুল কালাম আজাদের অবদানের কথা স্মরণ করা হয়

নয়াদিল্লি: প্রত্যেক বছর আজকের দিনে অর্থাৎ ১১ নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী স্মরণে এই দিন জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

শিক্ষামন্ত্রী হিসেবে মৌলানা আবুল কালাম আজাদ  স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

জাতীয় শিক্ষা দিবস পালন করা হচ্ছে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে। তদানীন্তন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল।  শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে গবেষণার প্রসারের ওপর গুরুত্ব দিয়েছিলেন এবং চারুকলা শিল্পের জন্য তিনটি অকাদেমি গঠন করছিলেন।  হিন্দিতে টেকনিক্যাল টার্মগুলির হিন্দি শব্দভাণ্ডার সংগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ।

শিক্ষামন্ত্রী হিসেবে কার্যকালের মেয়াদে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন –ইউজিসি) , অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, খড়্গপুর ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ও সেকেন্ডারি এডুকেশন কমিশন গড়ে তুলেছিলেন।

জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আইআইটি খড়্গপুর গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদকে।  সদ্য স্বাধীন দেশে নারী শিক্ষা ও ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষার পক্ষে জোরাল সওয়াল করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ১৯৫৮-র ২২ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়েছিল।

জাতীয় শিক্ষা দিবসে দেশগঠনে মৌলানা আবুল কালাম আজাদের অবদানের কথা স্মরণ করা হয়। এই দিনটিকে স্বাধীন ভারতের শিক্ষাব্যবস্থার ভিত্তি স্থাপনের ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করতে এই দিনটি পালন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন আকর্ষণীয়  ও বিষয়ভিত্তিক সেমিনার, আলোচনা সভা, প্রবন্ধ-রচনা ইত্যাদির মাধ্যমে দিনটির উদযাপন করা হয়।  স্বাক্ষরতার গুরুত্ব ও শিক্ষার সমগ্র ক্ষেত্রে দেশের দায়বদ্ধতার গুরুত্ব নিয়ে আজকের দিনে পড়ুয়া, শিক্ষকরা একযোগে আলোচনা করেন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget