এক্সপ্লোর

UGC-NET Cancellation: ১৮ জুনের UGC-NET বাতিল! CBI তদন্তের নির্দেশ! কী হবে পরীক্ষার্থীদের?

CBI on UGC-NET: ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।

নয়াদিল্লি: জুনের ইউজিসি-নেট বাতিল (UGC NET Cancelled) করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।

সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর এসেছে, ওই পরীক্ষায় কোনও ত্রুটি রয়েছে। তারপরে শিক্ষামন্ত্রক ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সূত্রের খবর, শিক্ষামন্ত্রক জানিয়েছে ওই পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছিল বলে তাদের কাছে খবর এসেছে। সেই কারণেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

NTA- বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি-নেট পরীক্ষা নেয়। চলতি বছরের ১৮ জুন, পেন ও পেপারের মাধ্য়মে ওএমআর শিটে নেট পরীক্ষা নেওয়া হয়েছিল। সারা দেশে ২টি শিফটে এই পরীক্ষা হয়েছিল। ১৯ জুন, UGC স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা National Cyber Crime Threat Analytics unit of Indian Cyber Crime Coordination Centre-এর তরফে এই পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু ইনপুট পায়। সেই তথ্য প্রাথমিকভাবে দেখাচ্ছে যে এই পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করা হয়েছে।

পরীক্ষার্থীদের কোনও চিন্তা রয়েছে? 
এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে যাতে কোনওরকম প্রশ্ন না ওঠে সেই কারণেই শিক্ষামন্ত্রকের তরফে এই দিনের নেট পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। ফের নতুন করে এই পরীক্ষা নেওয়া হবে। সেই সংক্রান্ত তথ্য় শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি, এই পরীক্ষা নিয়ে যা যা তথ্য মিলেছে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।   

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: একাধিক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি! তালিকায় ধানও, লাভ হবে বাংলার?

 

 

 

 

 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চারবার UPSC প্রিলিমসে ব্যর্থ, বই পুড়িয়ে দেবেন বলেও ভেবেছিলেন; শেষ পর্যন্ত IPS হলেন রাজস্থানের সারিকা
চারবার UPSC প্রিলিমসে ব্যর্থ, বই পুড়িয়ে দেবেন বলেও ভেবেছিলেন; শেষ পর্যন্ত IPS হলেন রাজস্থানের সারিকা
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget