এক্সপ্লোর

NCERT Jobs: NCERT সংস্থায় হবে বিপুল নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা- কোন পদে, কীভাবে আবেদন ?

NCERT Jobs: NCERT-র পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তিতে ৩০টি শূন্যপদের কথা বলা হয়েছিল। এর মধ্যে অ্যাকাডেমিক কনসালট্যান্ট, দ্বিভাষিক অনুবাদক এবং নিয়োগ করা হবে জুনিয়র প্রজেক্ট ফেলো।

Job News: যে সমস্ত প্রার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিয়মিত সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে NCERT সংস্থায় হবে এবার বিপুল নিয়োগ। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। ncert.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আগ্রহী প্রার্থীরা এই বিজ্ঞপ্তি (NCERT Jobs) দেখতে পারেন এবং আবেদনও করতে পারেন। তবে তাঁর আগে দেখে নিন কোন কোন পদে নিয়োগ চলছে এবং কী যোগ্যতা লাগবে এই পদে আবেদনের জন্য। আগামী ১০ মে তারিখের মধ্যেই এই পদের জন্য আবেদন (NCERT Jobs) করে ফেলতে হবে আগ্রহী প্রার্থীদের।

শূন্যপদ

NCERT-র পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তিতে (NCERT Jobs) ৩০টি শূন্যপদের কথা বলা হয়েছিল। এর মধ্যে ৩ জন নেওয়া হবে অ্যাকাডেমিক কনসালট্যান্ট, ২৩টি পদে নেওয়া হবে দ্বিভাষিক অনুবাদক এবং বাকি ৪টি পদে নিয়োগ করা হবে জুনিয়র প্রজেক্ট ফেলো।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন

NCERT-তে নিয়োগের ক্ষেত্রে উপরিউক্ত পদের জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পাশ করে থাকতে হবে (অ্যাকাডেমিক কনসালট্যান্ট পদের জন্য), দ্বিভাষিক অনুবাদকের পদের জন্য আবেদন (NCERT Jobs) করতে হলে প্রার্থীকে অবশ্যই মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে। একইভাবে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে জুনিয়র ফেলো হিসেবে আবেদনের জন্যেও।

বয়সসীমা

অ্যাকাডেমিক কনসালট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীর বয়স কখনও ৪৫-এর উপরে হবে না। দ্বিভাষিক অনুবাদক পদের (NCERT Jobs) জন্যেও বয়সসীমা একই থাকছে। তবে, জুনিয়র প্রজেক্ট ফেলো পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

কীভাবে হবে নির্বাচন

এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই হবে প্রার্থীর নির্বাচন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে। ইন্টারভিউতে পাওয়া নম্বরের ভিত্তিতেই তৈরি হবে চূড়ান্ত তালিকা।

বেতন কত হবে

NCERT সংস্থায় উপরি-উল্লিখিত পদের জন্য নির্বাচিত হলে প্রার্থী মাসিক ৬০ হাজার টাকা বেতন পাবেন অ্যাকাডেমিক কনসালট্যান্ট হিসেবে, দ্বিভাষিক অনুবাদক হিসেবে বেতন পাবেন মাসিক ৩০ হাজার টাকা এবং জুনিয়র প্রজেক্ট ফেলো হিসেবে মাসিক ৩১ হাজার টাকা বেতন পাবেন।

আরও পড়ুন: NEET UG 2024: নিটের সিট কোথায় পড়েছে ? প্রকাশ্যে পরীক্ষার অ্যাডমিট- হলে ঢোকার আগে কী কী মাথায় রাখতে হবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget