এক্সপ্লোর

NEET UG 2024: নিটের সিট কোথায় পড়েছে ? প্রকাশ্যে পরীক্ষার অ্যাডমিট- হলে ঢোকার আগে কী কী মাথায় রাখতে হবে ?

NEET UG 2024 Admit : এবারের নিট ইউজি ২০২৪ মূলত পেন-পেপার ফর্ম্যাটেই আয়োজিত হবে সারা দেশে। দেশের মোট ৫৭১টি শহরে সিট পড়েছে নিটের (NEET UG 2024)। এমনকী দেশের বাইরেও ১৪টি জায়গায় এই পরীক্ষার সিট পড়েছে।

NTA NEET: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট স্নাতক স্তরের পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ (NTA)। neet.ntaonline.in ওয়েবসাইটে গেলেই সহজে এই পরীক্ষার (NEET UG 2024) অ্যাডমিট দেখতে পাওয়া যাবে এবং তা ডাউনলোডও করা যাবে। আগামী ৫ মে দুপুর ২টো থেকে সাড়ে ৫টা পর্যন্ত আয়োজিত হবে সর্বভারতীয় স্তরের এই নিট পরীক্ষা।

আবেদনকারী পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ ও অন্যান্য তথ্য দিয়ে খুব সহজেই পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাডমিট কার্ড আসলে পরীক্ষার হল টিকিট যেখানে জানা যায় কোথায় সিট পড়েছে পরীক্ষার।

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট ?

neet.ntaonline.in অথবা নিট ইউজির (NEET UG 2024) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই।

হোমপেজেই দেখা যাবে নিট অ্যাডমিট কার্ড ২০২৪ বলে একটা ট্যাব রয়েছে। সেই ট্যাবে ক্লিক করতে হবে।

স্ক্রিনে ভেসে আসা সিকিউরিটি কোড বসিয়ে অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই দেখা যাবে আপনার অ্যাডমিট।

অ্যাডমিট কার্ডে সব কিছু তথ্য ঠিক আছে কিনা, নামের বানান, জন্ম তারিখ, ছবি ঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে।  

এরপর আপনার নিটের অ্যাডমিট ডাউনলোড করে তাঁর একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে।

এবারের নিট ইউজি ২০২৪ মূলত পেন-পেপার ফর্ম্যাটেই আয়োজিত হবে সারা দেশে। দেশের মোট ৫৭১টি শহরে সিট পড়েছে নিটের (NEET UG 2024)। এমনকী দেশের বাইরেও ১৪টি জায়গায় এই পরীক্ষার সিট পড়েছে। তামিল, মালয়ালম, উর্দু, বাংলা, ওড়িয়া, কন্নড়, পঞ্জাবি, হিন্দি, অসমীয়া এবং মারাঠি ও তেলুগু ভাষায় আয়োজিত হবে এই পরীক্ষা।  

এই পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে যার মধ্যে ১৮০টি উত্তর করতে হবে যার মোট নম্বর ৭২০। সব প্রশ্ন হবে MCQ ফর্ম্যাটে। পদার্থবিদ্যা ও রসায়ন থেকে থাকবে ৪৫টি প্রশ্ন এবং জীববিদ্যা থেকে আসবে ৯০টি প্রশ্ন। ৩ ঘণ্টা ২০ মিনিটের এই পরীক্ষায় (NEET UG 2024) সেকশন এ-তে থাকবে ৩৫টি প্রশ্ন এবং সেকশন বি-তে থাকবে ১৫টি প্রশ্ন। প্রার্থীদের যে কোনও ১০টি প্রশ্ন বেছে নিয়ে উত্তর করতে হবে।

পরীক্ষার হলে কী কী জিনিস নিয়ে যেতে হবে

নিজের অ্যাডমিট কার্ড, একটা পাসপোর্ট মাপের ছবি, অরিজিনাল আইডি প্রুফ, বিশেষভাবে সক্ষম হলে তাঁর অরিজিনাল পিডব্লিউডি সার্টিফিকেট ইত্যাদি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষার সময়।

কী কী জিনিস নিয়ে যেতে বাধা

নিটে বসার সময় প্রার্থী যদি নিজের সঙ্গে জিওমেট্রি বা পেন্সিল বক্স, হাতব্যাগ বা পার্স রাখেন, তাতে সমস্যা হবে। এমনকী কোনওরকমক কাগজ নিজের কাছে রাখা যাবে না। খাবার জিনিস, মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে না পরীক্ষার কেন্দ্রে।

আরও পড়ুন: WB Board Madhyamik Result 2024 Tips: মাধ্যমিকে মনমতো ফল হয়নি ? রইল মনখারাপ কাটিয়ে নতুন উদ্যমে প্রস্তুতির টিপস 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Success Story: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের
মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget