এক্সপ্লোর

NEET UG:স্নাতক স্তরে ডাক্তারি প্রবেশিকায় বড়সড় বদল, বিজ্ঞপ্তি জারি ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

Education News: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদার্থবিদ্যা , রসায়ন, জীববিজ্ঞান বা জৈবপ্রযুক্তি এবং ইংরেজি অতিরিক্ত বিষয় হিসাবে থাকবে, তাঁরাও এবার থেকে স্নাতক স্তরে নিটে বসতে পারবেন।

কলকাতা: স্নাতক স্তরে মেডিক্যালের (NEET UG) প্রবেশিকা পরীক্ষায় বড়সড় বদল। বদলে যাচ্ছে পরীক্ষায় বসার যোগ্যতামান। বুধবার ২০২৪ সালের নিট ইউজি-র সম্পূর্ণ পাঠ্যক্রম প্রকাশ করেছে জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)। যেখানে সিলেবাসে একাধিক বদলের কথা বলা হয়েছে। পাশাপাশি এই পরীক্ষায় আবেদনকারীদের ক্ষেত্রে নিয়মেও ছাড় দেওয়া হয়েছে। আগামী বছর থেকেই চালু হবে নয়া নিয়মবিধি। 

বদলে যাচ্ছে যোগ্যতামান: ২০১৮-তে সুপ্রিম কোর্টে হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry), জীববিজ্ঞান (Biology) বা জৈবপ্রযুক্তি (BioTechnology) এবং ইংরেজি অতিরিক্ত বিষয় হিসাবে থাকবে, তাঁরাও এবার থেকে স্নাতক স্তরে নিটে (NEET UG) বসতে পারবেন। এর আগে পূর্ব নির্ধারিত যোগ্যতা অনুযায়ী যাঁদের আবেদনপত্র আগে খারিজ করা হয়েছিল, তাঁরা নতুন ভাবে আবেদন করতে পারবেন। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের জারি করা নোটিস অনুযায়ী, উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশের সময়ে জীববিজ্ঞান না থাকলেও চলবে। তবে নিট-এ বসার আগে ওপেন স্কুল কিংবা অন্য কোনও বোর্ড থেকে পাশ করে নিতে হবে সমতুল্য সিলেবাসের জীববিজ্ঞান। আগামী বছর অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে এই নিয়ম।

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের সূচি ঘোষণা :  এদিকে জয়েন্ট এন্ট্রান্সের (অ্যাডভান্স) ২০২৪- এর দিন ঘোষণা করা হল। আগামী বছর ২৬ মে এই পরীক্ষা হবে। দিন ঘোষণার পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি জানিয়েছে, দু'দফায় নেওয়া হবে এই পরীক্ষা। প্রথম দফার পরীক্ষা হবে ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয় দফার পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। আগামী বছর ২১ এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। শেষ হবে ৩০ এপ্রিল। জয়েন্ট এন্ট্রান্সের (মেন) পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পরীক্ষায় বসা যাবে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের (মেন)- এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। যেসব পড়ুয়ারা IIT বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.টেক করতে চান তাঁরা এই পরীক্ষায় বসতে পারেন। জয়েন্ট এন্ট্রান্সের (অ্যাডভান্স) ২০২৪-এর ফি জমা দেওয়ার শেষ দিন আগামী বছর ৬ মে। ওই দিন বিকেল ৫টার মধ্যে ফি জমা দিয়ে দিতে হবে। 

আরও পড়ুন: JEE Advanced 2024: ইঞ্জিনিয়ারিং পড়তে চান? আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের সূচি ঘোষণা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget