এক্সপ্লোর

NIRF Ranking 2025: NIRF র‍্যাঙ্কে সেরা দশে কলকাতার ৪ শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে যাদবপুরের নামও- আর কোন কলেজ পেল স্বীকৃতি ?

NIRF Ranking 2025 List: এই বছর এই তালিকায় মোট ১৭টি ক্যাটাগরি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- সামগ্রিক বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি ইত্যাদি।

NIRF Ranking 2025: বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে NIRF র‍্যাঙ্কিং ২০২৫ যেখানে সারা ভারতের শীর্ষস্থানীয় কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলির (NIRF Ranking 2025) তালিকা তুলে ধরা হয়েছে। NIRF-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন নয়াদিল্লির ভারত মণ্ডপমে এক বিশেষ অনুষ্ঠানে এই র‍্যাঙ্কিংয়ের দশম সংস্করণ প্রকাশ করেন।

এই বছর এই তালিকায় মোট ১৭টি ক্যাটাগরি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- সামগ্রিক বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি, মেডিকেল, ডেন্টাল, আইন, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, কৃষি ও সংশ্লিষ্ট সেক্টর, উদ্ভাবনী, মুক্ত বিশ্ববিদ্যালয়, স্কিল ইউনিভার্সিটি, স্টেট পাবলিক ইউনিভার্সিটি ইত্যাদি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিংয়ের (NIRF Ranking 2025) জন্য MHRD দ্বারা একটি কোর কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং তারাই এই র‍্যাঙ্কিংয়ের নিয়ম ও পরিমিতি নির্ধারণ করেছে। আর এই তালিকাতেই জায়গা করে নিয়ে কলকাতার ৪টি প্রতিষ্ঠান। কোন কোন প্রতিষ্ঠান পেল সেরার শিরোপা ?

কলেজ ক্যাটাগরিতে সেরা দশের মধ্যে স্থান (NIRF Ranking 2025) রয়েছে কলকাতার দুটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের। একটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, আর অন্যটি হল অত্যধিক জনপ্রিয় সেন্ট জেভিয়ার্স কলেজ। প্রথমটি রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে এবং দ্বিতীয়টি রয়েছে তালিকার অষ্টম স্থানে। এছাড়া সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার নাম। আর সবশেষে সেরা বিশ্ববিদ্যালয় এবং সেরা স্টেট পাবলিক ইউনিভার্সিটির তালিকায় স্থান করে নিয়েছে বরাবরের মত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেরা বিশ্ববিদ্যালয় ২০২৫-এর তালিকায় এই প্রতিষ্ঠানের নাম রয়েছে নবম স্থানে আর সেরা স্টেট পাবলিক ইউনিভার্সিটির তালিকায় একেবারে শীর্ষে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

২০২৫-এর সেরা বিশ্ববিদ্যালয় এগুলি

আইআইএসসি বেঙ্গালুরু

জেএনইউ দিল্লি

মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন মণিপাল

জামিয়া মিলিয়া ইসলামিয়া নয়াদিল্লি

দিল্লি বিশ্ববিদ্যালয়

বিএইচইউ বারাণসী

বিআইটিএস পিলানি

অমৃত বিশ্ব বিদ্যাপীঠম কোয়েম্বাটোর

যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড়

অন্যদিকে আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিভাগে খড়গপুর আইআইটি আর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ জায়গা করে নিয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget