এক্সপ্লোর

Recruitment News: এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ, ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন– কী যোগ্যতা লাগবে ?

NLC Recruitment News: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখের আগেই আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

NLC Recruitment News: চাকরি খুঁজছেন ? সরকারি চাকরির জন্য আবেদন করছেন, প্রস্তুতি নিচ্ছেন ? তাহলে এই সুযোগ আপনার জন্য। ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল লিগনাইট কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এই সংস্থায় (Recruitment News) প্রকাশ পেয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। আগামীকাল ১৬ ডিসেম্বর থেকেই শুরু হবে আবেদন। এর জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগের বিষয়ে (NLC Recruitment) বিস্তারিত জানতে পারবেন। আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জানুন বিস্তারিতভাবে।

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখের আগেই আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে, নাহলে সুযোগ হারাতে পারেন তারা। কোন কোন পদে করা হবে এই নিয়োগ ?

ভারতের নবরত্ন সংস্থাগুলির মধ্যে একটি অন্যতম সংস্থা হল ন্যাশনাল লিগনাইট কর্পোরেশন। এই সংস্থায় স্নাতক এক্সিকিউটিভ ট্রেনি হিসেবে নিয়োগ করা হবে। এই নিয়োগের অধীনে রয়েছে মোট ১৬৭টি কারিগরি ক্ষেত্রের পদ। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা।

কোন কোন পদে করা হবে এই নিয়োগ

মেকানিক্যাল হিসেবে নিয়োগ হবে – ৮৪টি পদে

ইলেকট্রিক্যাল হিসেবে নিয়োগ হবে – ৪৮টি পদে

সিভিল বিভাগে নিয়োগ হবে – ২৫টি পদে

কন্ট্রোল এবং ইনস্ট্রুমেন্টেশন বিভাগের জন্য নিয়োগ হবে – ১০টি পদে

আবেদনের যোগ্যতা এবং বয়সসীমা

এই সমস্ত পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই নিয়োগের আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে ওবিসি প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় এবং বাকি এসটি ও এসসি প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে বয়সসীমার ক্ষেত্রে। ১ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী গণনা করা হবে প্রার্থীর বয়স।

আবেদনের ফি কত দিতে হবে

অসংরক্ষিত প্রার্থীদের জন্য ন্যাশনাল লিগনাইট কর্পোরেশন সংস্থার এই নিয়োগের জন্য আবেদনের ফি দিতে হবে ৮৫৪ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য এই আবেদনের ফি রয়েছে ৩৫৪ টাকা।

এভাবে করতে হবে আবেদন

এই সমস্ত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেতে হবে ন্যাশনাল লিগনাইট কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in-এ। এখানে কেরিয়ার বিভাগে গেলেই আপনি দেখতে পাবেন গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনির চাকরির আবেদনের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করেই আবেদন করতে হবে। প্রথমে সমস্ত প্রার্থীকেই নিজেদের রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে, তারপর সমস্ত তথ্যাদি বসিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্ধারিত ফি দেওয়ার পরেই আবেদন সম্পূর্ণ হবে। এই আবেদনের প্রিন্ট আউট হার্ডকপি একটি নিয়ে রাখতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আগামীকাল ১৬ ডিসেম্বর ২০২৪ থেকে এই সংস্থায় আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই আবেদন চলবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: UPSC Success Story: ইউপিএসসির ISS পরীক্ষায় দেশের শীর্ষে বাংলার দুই কৃতী, সাফল্যের নয়া নজির গড়লেন সিঞ্চন ও বিল্টু

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget