এক্সপ্লোর

NEET Retest : গ্রেস মার্কস বাতিল হয়েছিল, ফের পরীক্ষায় বসে কেমন ফল করলেন NEET পরীক্ষার্থীরা ?

পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনটিএ জানিয়েছিল, পরীক্ষাকেন্দ্রে সময় কম থাকায় ১৫৬৩ কে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। তারা সকলে অবশ্য রি-টেস্টে বসেননি।

নয়াদিল্লি: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা NEET-UG-র সংশোধিত মেধা তালিকা প্রকাশ করল NTA. প্রশ্ন-ফাঁসের অভিযোগে ১৩ জুন সুপ্রিম কোর্টের নির্দেশের পর, ২৩ জুন ১ হাজার ৫৬৩ জনকে ফের NEET-এ বসতে হবে বলে জানায় পরীক্ষা নিয়ামক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর মধ্যে মেডিক্যাল প্রবেশিকায় বসেন ৮১৩ জন পরীক্ষার্থী অর্থাৎ ৫২ শতাংশ।

এরপর ৬ জুলাই থেকে শুরু হবে NEET-UG-র কাউন্সেলিং শুরু হবে বলে জানিয়েছে NTA. নিটের ফল প্রকাশ্যে আসার পরই নানা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়। নিটের ইতিহাসে যা ঘটেনি তাই ঘটে। একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান পান। এঁদের সবার প্রাপ্ত নম্বরও ছিল এক। তাঁরা সকলেই ৭২০ তে ৭২০ পেয়েছিলেন। এরপরে আরও অভিযোগ সামনে আসতে থাকে একের পর এক। আশ্চর্যজনক কিছু ফল সামনে আসে।

এই আবহে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনটিএ জানিয়েছিল, পরীক্ষাকেন্দ্রে সময় কম থাকায় ১৫৬৩ কে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। এই নিয়ে মামলাটি যায় সুপ্রিম কোর্টে। তখন কেন্দ্র আদালতকে জানায় গ্রেস মার্কস বাতিল করতে হলে ১৫৬৩ এর বাড়তি নম্বর বাতিল করে দেওয়া হবে। ফলে তাদের নম্বর কমে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, তাদের ফের পরীক্ষা নেওয়ার কথা জানায় এনটিএ। তবে তাঁদের মধ্যে সবাই পরীক্ষায় বসেননি। যাঁরা বসেছিলেন, তাঁদের রেজাল্ট বেরিয়েছে রবিবার। ফল দেখা যাবে সরাসরি তাঁদের ওয়েবসাইটে - Nta.Ac.In 

নিট-ইস্যুতে উত্তপ্ত সংসদ

অন্যদিকে সোমবার নিট-ইস্যুতে উত্তপ্তই রইল সংসদের পরিবেশ। নিটের প্রশ্নফাঁস ইস্য়ুতে সংসদে আলোচনার দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।  রাহুল এদিন বলেন, ' আমরা চাই যে নিট নিয়ে একদিন আলোচনা হোক। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ২ কোটি যুবকের ক্ষতি হয়েছে। বিগত ৭ বছরে ৭০ বার পেপার লিক হয়েছে। আমরা চাই একদিন এর ওপর আলোচনা হোক। যদি আপনি সুযোগ দিতে পারেন।' তিনি আরও বলেন, 'সংসদ থেকে দেশের কাছে বার্তা যায়। আমরা পড়ুয়াদের বার্তা দিতে চাই যে নিটের ইস্য়ু সংসদের কাছে জরুরি। বার্তা দেওয়ার জন্য় আমরা চাই একদিন সংসদে আলোচনা হোক।' 

আরও পড়ুন : 

দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?

                              

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget