এক্সপ্লোর

Bharatiya Nyaya Sanhita : দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?

New Criminal Laws : ভারতীয় ন্যায় সংহিতা প্রযোজ্য হওয়ার পরেই নতুন আইনের আওতায় দায়ের হলপ্রথম এফআইআর (FIR)। 

নয়া দিল্লি: ১ জুলাই। সোমবার। পূর্ব ঘোষণা মতোই ভারতীয় আইনে এল বিরাট বদল। ভারতের আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে গিল ব্রিটিশ আমলে তৈরি কানুন। সোমবার থেকে লাগু হল ভারতের নতুন ৩ আইন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আর এই আইন প্রযোজ্য হওয়ার পরেই নতুন আইনের আওতায় দায়ের হলপ্রথম এফআইআর (FIR)। 

প্রথমে সংবাদমাধ্যমে খবর আসে, নতুন  ন্যায় সংহিতা অনুসারে দিল্লির কমলা মার্কেট থানায় মামলা দায়ের হয় এক হকারের বিরুদ্ধে । তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রেলস্টেশনের ফুটব্রিজের সামনে বেআইনি ভাবে জায়গা দখল করে বেচা কেনা করছিলেন। 

কিন্তু পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, নতুন ফৌজদারি আইনের অধীনে প্রথম অভিযোগটি গৃহীত হয় গ্বালিয়রে।  দিল্লির  কমলা মার্কেট থানায়, নথিভুক্ত করা কেসটিও নতুন আইনের অধীনে নথিভুক্ত প্রথম মামলাগুলির মধ্যে একটি। তবে প্রথম নয়। প্রথম কেসটি নথিভুক্ত হয় গ্বালিয়রেও। সেটি একটি মোটরসাইকেল চুরির অভিযোগ। রাত ১২ টা ১০ এ অভিযোগটি পুলিশের খাতায় ওঠে। দিল্লির বিক্রেতার বিরুদ্ধে মামলাটির ক্ষেত্রে আগেও একই বিধান ছিল এবং এটি একটি নতুন বিধান নয়। পুলিশ পর্যালোচনা করে সেই মামলাটি খারিজ করে দিয়েছে।"

সোমবার থেকেই অবলুপ্ত করা হয়েছে ব্রিটিশদের আইন IPC, ইন্ডিয়ান পেনাল কোড। ১৮৬০ সালে তৈরি হয়েছিল ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি । তার বদলেই এসেছে ভারতীয় ন্যায় সংহিতা । এই নতুন আইনেই দিল্লির হকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। 

ভারতীয় ন্যায় সংহিতা

ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৮ টি ধারা রয়েছে । সংহিতায় মোট ২০ টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। ৩৩ টি গর্হিত অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৮৩টি অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে । ২৩টি অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক ন্যূনতম শাস্তি প্রবর্তন করা হয়েছে। 

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা

১৮৯৮ সালে তৈরি হয়েছিল ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট। ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে ১ জুলাই থেকে জারি হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৫৩১ টি বিভাগ রয়েছে । সিআরপিসি তে ছিল ৪৮৪ টি।  সংহিতায় মোট ১৭৭ টি বিধান পরিবর্তন করা হয়েছে । নয়টি নতুন ধারার পাশাপাশি ৩৯ টি নতুন উপ-ধারা যুক্ত করা হয়েছে। আইনটিতে ৪৪ টি নতুন বিধান এবং স্পষ্টীকরণ সংযুক্ত করা হয়েছে।  সংহিতায় মোট ১৪টি ধারা বাতিল ও অপসারণ করা হয়েছে।

ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম

১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর হল ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ামে ১৭০ টি বিধান রয়েছে।  মোট  ২৪ টি বিধান পরিবর্তন করা হয়েছে ৷ দুটি নতুন বিধান এবং ছয়টি উপ-বিধান যুক্ত করা হয়েছে। অধিনিয়মে ছয়টি বিধান বাতিল করা হয়েছে।        

আরও পড়ুন :

আজ ৬ জেলায় বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা, বড় খবর দিল আবহাওয়া দফতর

সেরা শিরোনাম

Delhi News: রাস্তাঘাট পরিদর্শনে হাজির মন্ত্রী, ফোন বের করে ভিডিও করতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর, ভাইরাল ভিডিও
রাস্তাঘাট পরিদর্শনে হাজির মন্ত্রী, ফোন বের করে ভিডিও করতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর, ভাইরাল ভিডিও
West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Student Death: 'মেরে ফেলার আগে আমার মেয়েকে...', অসমে ছাত্রীর রহস্যমৃত্যু, চাঞ্চল্যকর দাবি করলেন তরুণীর বাবা
'মেরে ফেলার আগে আমার মেয়েকে...', অসমে ছাত্রীর রহস্যমৃত্যু, চাঞ্চল্যকর দাবি করলেন তরুণীর বাবা

ভিডিও

TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda
Suvendu Adhikari : 'বিধানসভাতেও CPM-তৃণমূলের বন্ধুত্ব দেখেছি', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kunal Ghosh : 'আজ আমি নিশ্চিত যে আমাকে প্রাণে মারার চেষ্টা করছে', বললেন কুণাল ঘোষ
Kunal Ghosh News :
Sukanta Majumdar News : 'এটা পুরোটাই দুই তৃণমূলের মধ্যে লড়াই', বললেন সুকান্ত মজুমদার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget