এক্সপ্লোর

Recruitment News: এনটিপিসি সংস্থায় সহকারী অফিসারের পদে চলছে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন ?

NTPC Recruitment: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সংস্থায় আগ্রহী এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের জন্য চাকরির সুযোগ রয়েছে। সহকারী অফিসার (সেফটি) পদের জন্য করা হবে এই আবেদন।

NTPC Recruitment: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সংস্থায় চাকরির সুযোগ। সহকারী অফিসার (সেফটি) পদের জন্য করা হবে এই নিয়োগ। মোট ৫০টি শূন্যপদ আছে এই সংস্থায়। ৩০ বছরের কম বয়সীরা এই পদের (Recruitment News) জন্য আবেদন করতে পারেন। ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া (NTPC Recruitment) শুরু হয়ে গিয়েছে। কী যোগ্যতা লাগবে, কীভাবেই বা করবেন এই আবেদন ? জেনে নিন বিস্তারিত।

কত শূন্যপদ

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সংস্থায় আগ্রহী এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের জন্য চাকরির সুযোগ রয়েছে। সহকারী অফিসার (সেফটি) পদের জন্য করা হবে এই আবেদন। মোট ৫০টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। এই ৫০টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ২২টি আসন এবং বাকি আসন সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য।

চাকরির পোস্টিং কোথায় হবে

এনটিপিসির এই চাকরির ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের এই সংস্থার যে কোনো স্টেশনে, যে কোনো প্রজেক্টে, বা সহযোগী অধীনস্থ সংস্থায় কাজ করতে হবে। তবে এই সমস্ত পদেই কাজে বদলি হতে পারে।

বয়সসীমা

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সংস্থায় এই পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

কী যোগ্যতা লাগবে

এই পদের জন্য চাকরির আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা আবশ্যক। সংস্থার দাবি অনুযায়ী আগ্রহী আবেদনকারী প্রার্থীকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, প্রোডাকশন, কেমিক্যাল, কনস্ট্রাকশন, ইন্সট্রুমেন্টেশন ইত্যাদি যে কোনো স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে বি-টেকে এবং এর সঙ্গে কেন্দ্র সরকারের সেন্ট্রাল লেবার ইনস্টিটিউট বা রিজিওনাল লেবার ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করে রাখতে হবে।

আবেদনের ফি

এই সংস্থায় উক্ত পদের জন্য আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থীকে ৩০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। এটি কখনই ফেরতযোগ্য নয়। তবে সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের কোনো আবেদনের ফি দিতে হবে না। অনলাইন এবং অফলাইন দুভাবেই এই আবেদনের ফি জমা করা যাবে।

গুরুত্বপূর্ণ দিন

২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে এই পদের জন্য চাকরির আবেদন প্রক্রিয়া এবং আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আবেদন।

বেতন

নির্বাচিত প্রার্থীরা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের পক্ষ থেকে মাসিক ৩০ হাজার টাকা থেকে শুরু করে ১.২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন।

আরও পড়ুন: Recruitment News: দক্ষিণ-পূর্ব রেলে ১৭৮৫ পদে নিয়োগ হবে- কী যোগ্যতা, কীভাবে করবেন আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget