এক্সপ্লোর

OIL Recruitment: অয়েল ইন্ডিয়ায় ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, বেতন শুরু ৮০ হাজার থেকে - কারা আবেদনের যোগ্য ?

Job News: ভারতের অন্যতম বিখ্যাত রাষ্ট্রায়ত্ত সংস্থা OIL-এ নিয়োগ হচ্ছে ইঞ্জিনিয়ার পদে। বি.টেক ডিগ্রি থাকলেই এবার এই পদে আবেদন কর‍তে পারবেন। কীভাবে ? শেষ দিন কবে ?

Job News:  রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়ায় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পদে লোক নেওয়া হবে। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মোট ১৫টি শূন্যপদে হবে এই নিয়োগ, নির্বাচিত প্রার্থীরা মাসিক ৮০০০০ টাকা থেকে বেতন পাবেন। নিয়োগের (OIL Recruitment) আগে একটি পরীক্ষাও দিতে হবে আগ্রহী প্রার্থীদের। দেখে নিন কীভাবে আবেদন, কবে শেষ দিন।

শূন্যপদ

বিভিন্ন বিভাগে মোট ১৫টি শূন্যপদে নিয়োগ হবে অয়েল ইন্ডিয়ায়। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (প্রোডাকশন) পদেই হবে এই নিয়োগ। ১৫টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ৭টি শূন্যপদ। SC-র জন্য ২টি, ST-র জন্য ১টি এবং ওবিসি প্রার্থীদের জন্য ৪টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা

১১ মার্চ ২০২৪-এর মধ্যে আগ্রহী প্রার্থীদের (OIL Recruitment) অসংরক্ষিত বা ইডব্লিউএস ক্যাটাগরিতে ৩২-৩৩ বছর বয়স হতে হবে সর্বাধিক। অন্যদিকে ওবিসি প্রার্থীদের জন্য বয়সসীমা হবে ৩৫-৩৭ বছর। তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত সম্প্রদায়ের জন্য বয়সসীমা হতে হবে ৩৭-৩৯ বছর। তবে মনে রাখতে হবে অয়েল ইন্ডিয়ায় কর্মরত প্রার্থীরাও এই পরীক্ষায় বসতে পারেন, তাঁদের ক্ষেত্রে কোনও বয়সসীমা নেই।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে ন্যূনতম ৪ বছরের ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমনকী স্নাতক স্তরে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। একইসঙ্গে প্রার্থীকে ৪ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ১ বছর ৬০০০০-১,৮০,০০০ টাকার বেতনক্রমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের ফি

এই পদে কাজের জন্য আবেদনের (OIL Recruitment) ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা ফি এবং তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই সংরক্ষিত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচনের পদ্ধতি  

এই গ্রেড সি পদে নিয়োগের ক্ষেত্রে একটি নির্বাচনী পরীক্ষা দিতে হবে আগ্রহী প্রার্থীকে। দুটি ধাপে হবে এই পরীক্ষা।, প্রথম ধাপে হবে সিবিটি মোডে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে হবে পার্সোনাল ইন্টারভিউ। লিখিত পরীক্ষার ক্ষেত্রে পূর্ণমান ১০০ যার মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর পেলেই তাঁরা যোগ্য বিবেচিত হবেন। ইন্টারভিউ হবে ১৫ নম্বরের। সিবিটি মোডের পরীক্ষা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপী।

এছাড়া ফিজিক্যাল ফিটনেসও বিচার করা হবে, নথি যাচাই করা হবে পুঙ্খানুপুঙ্খভাবে।

কীভাবে আবেদন

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেতে হবে https://www.oil-india.com/Current_openNew.aspx ওয়েবসাইটে। এখানেই কারেন্ট ওপেনিং বিভাগের অধীনে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে আর সেখানে অ্যাপ্লাই বাটনটিও সক্রিয় থাকবে।

শেষ দিন কবে

এই পদে নিয়োগের ক্ষেত্রে বিগত ১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন। চলবে আগামী মার্চ মাসের ১১ তারিখ পর্যন্ত।   

আরও পড়ুন: Jobs And Recruitments: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget