এক্সপ্লোর

Recruitment News: ONGC সংস্থায় ২ হাজার পদে চাকরির সুযোগ, দ্বাদশ উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন

ONGC Recruitment : এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড সংস্থায় ২২৩৬টি পদে শিক্ষানবিশ নেওয়া হবে। কী কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত দরকার, জেনে নিন বিস্তারিত।

ONGC Recruitment: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড সংস্থায় বিপুল নিয়োগ হতে চলেছে এবারে। মূলত শিক্ষানবিশ নিয়োগ করবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। আগামীকাল ২৫ অক্টোবর এই সংস্থায় আবেদনের (ONGC Recruitment) শেষ দিন। আগ্রহী প্রার্থীদের দেরি না করেই সেরে ফেলতে হবে আবেদন। NAPS-এর পোর্টালে গিয়েই প্রার্থীরা এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এমনকী NATS-এর পোর্টালে গিয়েও এই কাজ করা যাবে। তবে আবেদনের (Recruitment News) আগে দেখে নিতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি মিলছে কিনা।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড সংস্থায় ২২৩৬টি পদে শিক্ষানবিশ নেওয়া হবে। কী কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত দরকার, জেনে নিন বিস্তারিত।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে

এই সংস্থায় নিয়োগ পেতে হলে প্রার্থীদের অবশ্যই দশম, দ্বাদশ, আইটিআই, ডিপ্লোমা, বিএসসি, বিটেক ইত্যাদি ডিগ্রি থাকা দরকার। একেকটি পদের জন্য একেক রকম যোগ্যতা দরকার, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিস্তারিতভাবে। সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই আবেদনের জন্য কো ফি দিতে হবে না।

বয়সসীমা কত হতে হবে

যে সমস্ত আগ্রহী প্রার্থী এই সংস্থায় কাজের জন্য আবেদন করতে চাইছেন তাদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ২৪ বছর। বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইটে নজর দিতে হবে।

কত বৃত্তি পাওয়া যাবে

এই সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দিলে স্নাতক শিক্ষানবিশের জন্য ৯ হাজার টাকা বৃত্তি এবং যারা তিন বছরের ডিপ্লোমা করেছেন বা দুই বছরের আইটিআই ডিগ্রি পাশ করেছেন, তাদের জন্য ৮০৫০ টাকা বৃত্তি মিলবে। এছাড়া এক বছরের ট্রেড অ্যাপ্রেন্টিসের বৃত্তি হবে ৭৭০০ টাকা এবং দশম ও দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীদের বৃত্তি মিলবে ৭০০০ টাকা।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

এই সংস্থায় শিক্ষানবিশ হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। রেজিস্টার্ড ইমেল আইডিতে বাছাই করা প্রার্থীদের জানানো হবে। আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখে এই প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এরপরে হবে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সফল প্রার্থীরাই কেবল এই সংস্থায় কাজ করতে পারবেন। অতিরিক্ত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে হবে প্রার্থীদের।

আরও পড়ুন: Gold Silver Price: লক্ষ্মীবারে দাম কমল সোনার, আজ কিনলে কত সস্তায় পাবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget