এক্সপ্লোর

Pariksha Pe Charcha: দশম-দ্বাদশের পরীক্ষায় বাজিমাত করতে প্রধানমন্ত্রীর টিপস কী ?

Pariksha Pe Charcha Modi Tips : প্রতিবারই বোর্ডের পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য থাকে মোদির এই টিপস-সেশন।  আজ কখন?

নয়া দিল্লি: সামনেই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। পরীক্ষার চাপ কমাতে আজ প্রধানমন্ত্রীর পেপ-টক ( Pariksha Pe Charcha )। নয়াদিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চা-য় পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন মোদি। এতে অংশ নেবে গোটা দেশের ২ কোটি ২৬ লক্ষেরও বেশি পডুয়া।

সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা, দেড়ঘণ্টার পরীক্ষা পে চর্চা-য় প্রধানমন্ত্রীকে প্রশ্নও করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে থাকবেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও। প্রতিবারই বোর্ডের পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য থাকে মোদির এই টিপস-সেশন।  

বরাবরই  ভয় পেয়ে নয়, খুশি মনে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। 'ভয় বা টেনশনে থেকে নয়, পরীক্ষা দেওয়া হোক উত্‍সবের মেজাজে' গতবছর পরীক্ষার্থীদের মুখোমুখি হয়ে এমনই একাধিক লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ঠান্ডা মাথায় যে কোনও চ্যালেঞ্জ জয় করাই স্ট্র্যাটেজি তাঁর। সেই মন্ত্রই তিনি একাধিকবার দিয়ে এসেছেন পরীক্ষার্থীদের। পড়ুয়াদের জন্য মোদির  সাজেশন, 'আপনারা এই প্রথম পরীক্ষায় বসছেন না। পরীক্ষা দিতে দিতে আপনারা এক্সাম-প্রুফ হয়ে গিয়েছেন। তাই টেনশন করবেন না। যেটুকু করবেন আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আমার বিশ্বাস আপনারা সকলে উত্‍সবের মেজাজে পরীক্ষা দিতে পারবেন ' 

প্রত্যেক বছরই পরীক্ষার চাপ সংক্রান্ত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করেন প্রধানমন্ত্রী । আর তাঁকে সামনে পেয়ে অনেক ছাত্রছাত্রীই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এবারও তেমনই একটি আলাপচারিতা আশা করছে পড়ুয়ারা। তাঁর এই পেপ টক পরীক্ষার্থীদের টেনশন কমাবে, মনে করছেন প্রধানমন্ত্রীও। তিনি বলেছেন, 'এটি  পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ। এটি এমন একটি অনুষ্ঠান যার জন্য আমি সর্বদা অপেক্ষা করে থাকি। এটি আমাকে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ দেয় এবং আমি তাঁদের পরীক্ষা সংক্রান্ত চাপ কমানোর চেষ্টা করি।' 

করোনা আবহে একবছর বন্ধ ছিল এই মুখোমুখি সেশন। ২০২২ থেকে পরপর দু-বছর ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বোর্ড-পরীক্ষায় উৎসাহ জুগিয়েছেন প্রধানমন্ত্রী। এবারও তেমনটাই ঘটতে চলেছে।                            

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget