এক্সপ্লোর

PayPal Layoffs: ভারতে ৬০০ কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, এই তিন শহরে সবথেকে বেশি প্রভাব

Layoffs In India: শোনা যাচ্ছে, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, অপারেশনস, পেমেন্ট ও ফিন্যান্স বিভাগ থেকে এই ছাঁটাই করা হয়েছে।

Layoffs In India: প্রযুক্তি কোম্পানির পর এবার বড় ছাঁটাইয়ের পথে হাঁটল পেমেন্ট কোম্পানি। সম্প্রতি ভারতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে আমেরিকার পেমেন্ট কোম্পানি পেপাল (PayPal Layoffs) । প্রায় ৬০০ জন কর্মীর চাকরি গেছে (Job Cut)। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, সব মিলিয়ে বিশ্বে কোম্পানির কর্মী সংখ্যার ১০ শতাংশ ওয়ার্কফোর্স ছাঁটা হয়েছে। শোনা যাচ্ছে, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, অপারেশনস, পেমেন্ট ও ফিন্যান্স বিভাগ থেকে এই ছাঁটাই করা হয়েছে।

ছাঁটাইয়ের কথা বলেই এক্সসেস বাতিল
মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ৩১ অগাস্ট ভার্চুয়াল কলে কর্মীদের হঠাৎ ছাঁটাইয়ের বিষয়ে জানানো হয়। কিছু কর্মী জানিয়েছেন, এই মেল পাঠানোর পরই তাদের সিস্টেম থেকে অ্যাক্সেস কেড়ে নেওয়া হয়। তবে 'জব অ্যাসিস্ট্যান্স' ছাড়াও এক মাসের বেতনের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। তবে কিছু কর্মী কোম্পানির নিয়ম অনুসারে, ক্ষতিপূরণ পাবেন না। 

ভারতের কোন তিন শহরে পড়বে ছাঁটাইয়ের প্রভাব
দেশে পেপাল পেমেন্টের বড় অফিস রয়েছে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাইয়ে। এখানে অপারেশন ম্যানেজমেন্টে এই ছাঁটাইয়ের প্রভাব সবথেকে বেশি পড়বে। মূলত, টেকনোলজি ও বিজনেস অপারেশনস বিভাগের কর্মীরা এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তবে কেবল একটি বা দুটি বিভাগে এই ছাঁটাই সীমাবদ্দ থাকছে না। এতে চাকরি গেছে কোম্পানির বহু বিভাগের কর্মীর।

কেন পেপাল এই ছাঁটাই করছে ?
সূত্রের খবর, বর্তমানে কোম্পানি খরচ কমানোর পথে হাঁটছে। সংস্থার বিশ্বব্যাপী বিজনেস কৌশল হিসাবে এই ছাঁটা়ই করা হয়েছে। বর্তমানে কেবল বিজনেস অপারেশনে জোর দিচ্ছে না কোম্পানি। পরিবর্তে টেকনোলজির দিকে মনোনিবেশ করছে পেপাল। শোনা যাচ্ছে, এই একবার ছাঁটাই করেই বসে থাকবে না কোম্পানি। আগামী ২-৩ বছরের মধ্যে তাদের বিশ্বব্যাপী কর্মী সংখ্যা ২০ শতাংশ কমিয়ে আনবে পেপাল। যার অর্থ, আরও ৪৭৬০ জনের চাকরি যাবে।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কর্মক্ষেত্রে প্রবেশ করতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বহু কোম্পানি। বিশেষ করে এই তালিকায় নাম লিখিয়েছে প্রযুক্তি সংস্থাগুলি। রিপোর্ট বলছে, নতুন করে ১০,০০০ কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম টেক কোম্পানি ওরাকল। এই ছাঁটাইয়ের প্রভাব থেকে বাদ পড়বে না ভারত। দেশের হাজারের বেশি কর্মীর চাকরি যেতে পারে এই ছাঁটাই পর্বে। 

বহু লোকের চাকরি যাবে
কোম্পানির তরফে এই নিয়ে এখনও কোনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে কোম্পানি যে কর্মী ছাঁটাই করতে চলেছে সেই খবর প্রকাশ্যে চলে এসেছে। তবে এই প্রথমবার নয়, চলতি বছর মার্চে বহু কর্মী ছাঁটাই করেছে ওরাকল। মূলত, ক্লাউড কম্পিউটিং ও AI-তে বিনিয়োগের ওপর জোর দিয়েছে কোম্পানি। যার জেরে এখন খরচ কমানোর পথে হাঁটছে বিশ্বের এই টেক জায়ান্ট।    

 আরও পড়ুন : হাজারের বেশি ভারতীয় কর্মীর চাকরি যেতে পারে, ১৫ সেপ্টেম্বর আসতে পারে মেল ! 

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget