এক্সপ্লোর

Govt Jobs: এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় ১ হাজারেরও বেশি পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই পাবেন সুযোগ; আজ থেকেই শুরু আবেদন

PGCIL Recruitment: এই পাওয়ারগ্রিড কর্পোরেশনের নিয়োগে কেবলমাত্র সেইসব প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে আইটিআই, বিটেক, বিএসসি ইত্যাদি সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করেছেন।

Job News: পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থা কর্তৃক ট্রেড শিক্ষানবিশ পদের জন্য একটি বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগের আবেদন প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে। আর এই নিয়োগের জন্য আবেদন চলবে ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আপনি যদি কারিগরি ক্ষেত্রে কেরিয়ার গড়ার (Job News) স্বপ্ন দেখে থাকেন তাহলে এই নিয়োগ আপনার জন্য বড় সুযোগ। আবেদন (PGCIL Recruitment) নেওয়া হবে শুধুমাত্র অনলাইন মোডে, পাওয়ারগ্রিড কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট powergrid.in –এ গিয়ে আবেদন করতে হবে।

এই পাওয়ারগ্রিড কর্পোরেশনের নিয়োগে কেবলমাত্র সেইসব প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে আইটিআই, বিই, বিটেক, বিএসসি ইত্যাদি সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করেছেন। এক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমাও নির্ধারণ করা হয়েছে। প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর, যদি বয়স ১৮ বছর বা এর বেশি হয়, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন এই নিয়োগের জন্য।

কী কী নথি লাগবে আবেদনের জন্য

শিক্ষানবিশির নিবন্ধন নম্বর, NATS/NAPS পোর্টালে আপডেট করা থাকতে হবে।

শিক্ষাগত শংসাপত্র, মার্কশিটের স্ক্যান করা কপি, বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ড, পাসপোর্ট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

এই নিয়োগের ক্ষেত্রে সবথেকে বড় সুযোগ হল এক্ষেত্রে প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। এমনকী কোনও ইন্টারভিউ দিতেও হবে না। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে, তারপরে তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাই করা হবে। সমস্ত নথি যাচাইয়ের পরেই তালিকা চূড়ান্ত করা হবে। চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীরাই কেবল শিক্ষানবিশ পদে নিয়োগ পাবেন। এই শিক্ষানবিশির মেয়াদ থাকবে কেবলমাত্র ১২ মাস অর্থাৎ এক বছর।

কীভাবে আবেদন করবেন

প্রথমে পাওয়ারগ্রিডের অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।

এই ওয়েবসাইটের হোমপেজে গিয়ে রিক্রুটমেন্ট বিভাগে গিয়ে Apprenticeship 2025 লেখা লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে।  

এখানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

তারপর প্রার্থীর সমস্ত প্রয়োজনীয় তথ্য বসিয়ে আবেদনপত্র পূরণ করে তা ডাউনলোড করে নিতে হবে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget