এক্সপ্লোর

Railway Exam Paper Leak: রেলের পরীক্ষার প্রশ্ন ফাঁস ! ১.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল CBI, গ্রেফতার ২৬ রেলকর্মী

Paper Leak Case: সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে সিবিআই, এবং তার সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও বেশ কয়েকজন রেলকর্মী।

Paper Leak: রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। একটা বড় চক্র চলছিল রেলওয়ের ভিতরেই, জড়িত ছিলেন বহু রেলকর্মী এবং প্রবীণ আধিকারিকরাও। আর সিবিআই এই চক্রের হদিশ পেল এবার। গ্রেফতার হলেন ২৬ জন রেলকর্মী, এমনকী তাদের মধ্যে একজন পূর্ব-মধ্য রেলের প্রবীণ ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারও রয়েছেন। মুঘল সরাই স্টেশনের অধীনে মুখ্য লোকো পাইলট পদে উন্নতির জন্য একটি বিভাগীয় পরীক্ষা নেওয়া হয় রেলের পক্ষ (Railway Exam Paper Leak) থেকে, সেই পরীক্ষারই প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছিল। সোমবার রাতেই সিবিআই গ্রেফতার করেছে অভিযুক্তদের। গতকাল মঙ্গলবার আয়োজিত হওয়ার কথা ছিল এই বিভাগীয় পরীক্ষা আর তার আগের রাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার হন ২৬ জন রেলকর্মী। যদিও এই পরীক্ষা বাতিল করা হয়েছে প্রশ্ন ফাঁসের খবর প্রকাশ্যে আসার পরে।

সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে সিবিআই, এবং তার সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও বেশ কয়েকজন রেলকর্মী যার বেশ কয়েক বছর ধরেই টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ১৭ জন লোকো পাইলট যারা এই প্রশ্নের জন্য টাকা দিয়েছিলেন, তাদেরও আটক করেছে সিবিআই। ৩ ও ৪ মার্চের রাতে সিবিআই হানায় তাদের কাছ থেকে আগামী পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া গিয়েছে।

এখানেই শেষ নয়, সিবিআই হানায় আটটি আলাদা আলাদা জায়গা মিলিয়ে মোট ১.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে যা কিনা প্রার্থীদের থেকে সংগ্রহ করা হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের জন্য। সিবিআই নিশ্চিত করেছে যে হাতে লেখা সেই প্রশ্নপত্রের সঙ্গে আসল পরীক্ষার প্রশ্নপত্রের পুরোটাই মিল রয়েছে। এই পর্যবেক্ষণ, তথ্য প্রমাণাদির ভিত্তিতে সিবিআই মামলা দায়ের করেছে সুশান্ত পরাশর, ইন্দু প্রকাশ সহ আরও আধিকারিকদের বিরুদ্ধে। জানা গিয়েছে এই সুশান্ত পরাশরের হাতেই দায়িত্ব ছিল সমস্ত পরিকল্পনামাফিক প্রশ্ন ফাঁস করার। আর অভিযুক্তদের ঘর তল্লাশি করে হাতে লেখা প্রশ্নপত্রের ফোটোকপি পাওয়া গিয়েছে এবং সেই ফোটোকপির সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গিয়েছে।   

আরও পড়ুন: Govt Jobs: মার্চে বিপুল পদে নিয়োগ হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে, দারুণ বেতন; আবেদন করেছেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
Success Story: আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Success Story: ইঞ্জিনিয়ারিং পড়ে ১০ হাজারের চাকরি, ১৩ বার ব্যর্থতা, অবশেষে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হন উত্তম! কোন পথে সাফল্য, জানুন
ইঞ্জিনিয়ারিং পড়ে ১০ হাজারের চাকরি, ১৩ বার ব্যর্থতা, অবশেষে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হন উত্তম! কোন পথে সাফল্য, জানুন

ভিডিও

Trinamool Congress | জোড়াফুল প্রতীক কার? মীমাংসার আগে নথি জমার দিনই বিতর্ক
Kolkata News | বেহালার সরশুনায় প্রেমিকের পরিবারকে 'নির্যাতন', অভিযুক্ত প্রেমিকার পরিবার
Calcutta Medical College | কলকাতা মেডিক্য়াল কলেজে ভুল চিকিৎসায় নাবালকের মৃত্য়ুর অভিযোগ
Suman meets Swarup | সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরূপ বিশ্বাসের বৈঠক ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
Birbhum News | কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হল তৃণমূল নেতাকে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
Serbia Election 2026: ১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
Central Bank of India: সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
Weather Update: বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Cyclone Update: ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
Earthquake : ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
Embed widget