এক্সপ্লোর

Railway Jobs: ৩৫০০ পদে আবারও কর্মী নিয়োগ করবে ভারতীয় রেলওয়ে, আপনি কি আবেদন করতে পারবেন ?

Govt Jobs: এই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে অনলাইনেই আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীদের দক্ষিণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Act Apprentice 2025-26 লেখা বাটনে ক্লিক করতে হবে।

Job News: রেলে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন ? বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন ? সেই উৎসাহী যুবক-তরুণদের জন্য এবার বড় সুযোগ (Railway Jobs) নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। দক্ষিণ রেলওয়েতে এবার ৩৫০০ পদে নিয়োগ করা হবে শিক্ষানবিশ। মোট ৩৫১৮টি শূন্যপদ রয়েছে দক্ষিণ রেলওয়েতে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Job News) সংস্থা। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে। দক্ষিণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট sr.indianrailways.gov.in-এ গিয়ে এই আবেদন করতে হবে উৎসাহী প্রার্থীদের।

দক্ষিণ রেলওয়ের বিভিন্ন ওয়ার্কশপ এবং ইউনিটে এই শিক্ষানবিশ নিয়োগ করা হবে। পেরাম্বুরের ক্যারেজ অ্যান্ড ওয়াগন, পোনদানুরের সেন্ট্রাল ওয়ার্কশপের গোল্ডেন রক অ্যান্ড সিগনাল অ্যান্ড টেলিকম ওয়ার্কশপ ইউনিটে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সমস্ত ক্ষেত্রে মিলিয়ে মোট ৩৫১৮ পদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে।

পদ ও ট্রেড অনুসারে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই দশম, দ্বাদশ এবং আইটিআই পাস করে থাকতে হবে। এই আবেদনের জন্য উৎসাহী প্রার্থীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা বয়সসীমার ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন ফি কত দিতে হবে

এই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে অনলাইনেই আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীদের দক্ষিণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Act Apprentice 2025-26 লেখা বাটনে ক্লিক করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন করে সমস্ত তথ্য যা যা চাওয়া হচ্ছে তা পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে আপনাকে আবার লগইন করতে হবে এবং বাকি তথ্য পূরণ করে ফর্ম জমা দিতে হবে। সাধারণ, ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদনের ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে আর মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

কত বৃত্তি দেওয়া হবে

শিক্ষানবিশ হিসেবে রেলওয়েতে কাজ করার সময় প্রত্যেককে মাসে নির্দিষ্ট অঙ্কের বৃত্তি দেওয়া হবে। দশম শ্রেণি উত্তীর্ণ ফ্রেশারদের দেওয়া হবে মাসিক ৬০০০ টাকা করে বৃত্তি আর দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ অথবা আইটিআই উত্তীর্ণরা পাবেন মাসিক ৭ হাজার টাকা বৃত্তি।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget