এক্সপ্লোর

ISRO recruitment 2024: নিয়োগ চলছে ইসরোতে, কোন পদে ? কীভাবে আবেদন ?

ISRO: ইসরোর অধীনে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারেই হবে নিয়োগ। বৈজ্ঞানিক, প্রকৌশলী এবং অন্যান্য আরও পদে নিয়োগ চলছে। কীভাবে আবেদন করবেন দেখে নিন।

Job News: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-তে নিয়োগ চলছে। বৈজ্ঞানিক এবং প্রকৌশলী পদে লোক নেওয়া হবে। তাছাড়াও আরও বেশ কিছু পদে নিয়োগ হবে এই সংস্থায়। বলা ভাল, ইসরোর অধীনে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারেই হবে এই নিয়োগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ পর্যন্ত।

শূন্যপদ

মোট ৪১টি শূন্যপদে লোক নেওয়া হবে ইসরোতে (ISRO)। এর মধ্যে ৩৫টি পদেই নেওয়া হবে বৈজ্ঞানিক এবং প্রকৌশলী। তবে অসংরক্ষিত পদের ক্ষেত্রে এই নিয়োগ প্রযোজ্য নয়। সবকটি পদই সংরক্ষিত। বৈজ্ঞানিক এবং প্রকৌশলী নেওয়া হবে SC বিভাগে, এছাড়া ১টি পদে SC মেডিকেল অফিসার, ২টি পদে নার্স বি এবং সবশেষে ৩ জন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে। বৈজ্ঞানিক এবং প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ইকোলজি, জিওইনফরমেটিকস, জিওলজি, জিওফিজিক্স, সয়েল সায়েন্স, আর্বান স্টাডিজ, ওয়াটার রিসোর্সেস ইত্যাদি বিষয়ে নিয়োগ চলছে।

বয়সের সীমা

এই সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০-এর মধ্যে। তবে কিছু কিছু পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা রয়েছে ২৮ বছর এবং কিছু কিছু পদের জন্য এই বয়সের সীমা থাকবে ৩৫ বছর। আগ্রহী প্রার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানতে পাবেন ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট www.nrsc.gov.in থেকে।  

আবেদন ফি

এই সমস্ত পদে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে প্রত্যেক প্রার্থীকে দিতে হবে ২৫০ টাকা। তবে আবেদনের প্রসেসিং ফি হিসেবে প্রত্যেককে আরও ৭৫০ টাকা দিতে হবে।

বেতনক্রম

বৈজ্ঞানিক, প্রকৌশলী এবং মেডিকেল অফিসার পদে বেতনক্রম থাকছে ৮১,৯০৬ টাকা আনুমানিক। অন্যদিকে নার্স বি এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের বেতন ৬৫,৫৫৪ টাকা। মূলত 7th Pay Level ধার্য হবে এই সমস্ত পদের বেতনক্রমের ক্ষেত্রে।  

আবেদনের সময়সীমা

১২ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত করা যাবে আবেদন। 

কীভাবে আবেদন করবেন ?

  • প্রথমেই প্রার্থীকে যেতে হবে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট nrsc.gov.in-এ।
  • হোমপেজেই দেখা যাবে Recruitment for the posts of Scientist Engineer 'SC', Medical Officer 'SC', Nurse 'B' & Library Assistant 'A'.(ADVERTISEMENT NO. NRSC-RMT-1-2024)” ট্যাব। এখানে ক্লিক করতে হবে।
  • একটা নতুন পেজ খুলে যাবে যেখানে Apply লিঙ্কে ক্লিক করতে হবে।
  • আবেদন পত্র সম্পূর্ণরূপে পূরণ করে সমস্ত নথি জমা করতে হবে।
  • ফর্ম সাবমিট করে এর একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

বিস্তারিত তথ্য জানতে নিয়োগ সংক্রান্ত সরকারি সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ফলো করুন। 

আরও পড়ুন: HS Biology Suggestion 2024 : উচ্চমাধ্যমিকে বায়োলজিতে চাই ফুল-মার্কস? হাতে-গরম সাজেশন এবিপি লাইভে

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget