এক্সপ্লোর

Recruitment News: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ, কত শূন্যপদ ? কী যোগ্যতা লাগবে ?

Nuclear Power Corporation Jobs: বিগত ১০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থায় এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন।

Nuclear Power Corporation Jobs: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মূলত এক্সিকিউটিভ ট্রেনি পদে করা হবে এই নিয়োগ। এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সংস্থায় মোট ৪০০ পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা (Recruitment News) উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনের আগে প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিশদে জেনে নিতে হবে। এই নিয়োগ সম্পর্কে সমস্ত তথ্য জানার (Nuclear Power Corporation Jobs) জন্য আপনাকে যেতে হবে npcilcareers.co.in ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন উইন্ডো খুলে গিয়েছে ইতিমধ্যেই।

গুরুত্বপূর্ণ দিন

বিগত ১০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থায় এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন। এই প্রক্রিয়া চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আর ৩০ এপ্রিলের মধ্যেই আগ্রহী আবেদনকারী প্রার্থীদের আবেদনের ফি জমা দিতে হবে।

এই রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই সংস্থায় অনুপ্রেরণাদায়ক ঝুঁকিগ্রহণের ক্ষমতা সম্পন্ন এক্সিকিউটিভ নিয়োগ করতে চলেছে যেখানে আগামী দিনে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবেন কর্মীরা। এখানে পারফরম্যান্স ভিত্তিক প্রমোশন মিলবে। ফলে এই সংস্থায় দারুণ কেরিয়ার গ্রোথের বিকল্প রয়েছে। মেধাবী ও কর্মঠ এক্সিকিউটিভদের প্রয়োজন এই সংস্থার'।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে নির্বাচনের ক্ষেত্রে তাদের গেট ২০২৩, গেট ২০২৪ এবং গেট ২০২৫ পরীক্ষার নম্বর দেখা হবে এবং তাদের পার্সোনাল ইন্টারভিউর নম্বরও দেখা হবে। এক্ষেত্রে গেট পরীক্ষার নম্বর এবং এই ইন্টারভিউর নম্বর ১:১২ অনুপাতে যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে। তবে ২০২২ বা তার আগের গেট পরীক্ষার নম্বর এক্ষেত্রে গ্রাহ্য করা হবে না বলেই জানানো হয়েছে।

আবেদনের ফি

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অসংরক্ষিত, ইডব্লিউএস কিংবা ওবিসি প্রার্থীদের মধ্যে শুধুমাত্র পুরুষ প্রার্থীদেরই ৫০০ টাকার অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। ৩০ এপ্রিল ২০২৫ বিকেল ৪টের মধ্যে এই ফি অনলাইনে জমা করতে হবে আগ্রহী প্রার্থীদের। তবে এছাড়া এসসি/এসটি, প্রাক্তন কর্মী, বিশেষভাবে সক্ষম প্রার্থী, এনপিসিআইএলের কর্মীদের কোনও আবেদন ফি লাগবে না।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget