এক্সপ্লোর

SSC CGL 2024: ১৭ হাজারেরও বেশি পদে লোক নেবে SSC CGL-এ, আজই আবেদনের শেষ দিন

Recruitment News: স্টাফ সিলেকশন কমিশন এবারে ২০২৪ সালের সিজিএল পরীক্ষার মাধ্যমে মোট ১৭৭২৭টি পদে কর্মী নিয়োগ করবে। গ্রুপ সি ও গ্রুপ বি পদেই মূলত হবে এই নিয়োগ। আজ শেষ দিন আবেদনের।

Recruitment News: বিগত ২৪ জুন থেকে শুরু হয়েছিল এসএসসি সিজিএল (SSC CGL 2024) পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া। স্টাফ সিলেকশন কমিশনের এই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য যারা আগ্রহী প্রার্থী, তাদের আজই করে ফেলতে হবে আবেদন। আজই আবেদনের শেষ দিন। যারা এখনও আবেদন করেননি, তারা এক নজরে দেখে নিন এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

বিপুল নিয়োগ হবে

স্টাফ সিলেকশন কমিশন এবারে ২০২৪ সালের সিজিএল পরীক্ষার মাধ্যমে মোট ১৭৭২৭টি পদে কর্মী নিয়োগ করবে। গ্রুপ সি ও গ্রুপ বি পদেই মূলত হবে এই নিয়োগ। কেন্দ্র সরকারের এই চাকরি পরীক্ষায় আবেদন করেন প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী। এই বছরও ২৪ জুন আবেদন শুরু হয়েছিল। আজ তাঁর শেষ দিন। এই পরীক্ষায় পাশ করলে আপনি কেন্দ্র সরকারি দফতরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি পদে কাজ করার সুযোগ পাবেন প্রার্থী।

কারা করতে পারবেন আবেদন

এসএসসি সিজিএল পরীক্ষায় আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। ১ অগস্ট ২০২৪ তারিখ ধরে এই বয়স গণনা করা হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ দিন

আজ ২৪ জুলাই এই এসএসসি সিজিএল পরীক্ষায় আবেদনের শেষ দিন। তবে আগামীকাল ২৫ জুলাই পর্যন্ত আবেদনের ফি জমা করা যাবে। অফলাইনে আবেদনের ফি জমা করার শেষ দিন ২৬ জুলাই ২০২৪। এরপরে ১০ ও ১১ অগস্ট কারেকশন উইন্ডো খুলে যাবে, সেখানে আপনার আবেদনের কোনও ভুল থাকলে তা সংশোধন করে নেওয়া যাবে। কবে পরীক্ষা হবে তা এখনও জানানো হয়নি। তবে সম্ভবত সেপ্টেম্বর-অক্টোবর মাসেই এই পরীক্ষা হয়ে থাকে।

দুটি ধাপে করা হবে প্রার্থী নির্বাচন

এসএসসি সিজিএলের প্রার্থী নির্বাচন হবে দুটি ধাপে। প্রথমে হবে টায়ার ১-এর পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল যেতে পারবে টায়ার ২ পরীক্ষায়। দুটি ধাপেই উত্তীর্ণ হলে আপনি নির্বাচিত হবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Success Story: চা বিক্রি করেন বাবা, বস্তিতে থেকেই পড়াশোনা- ১০ বছরের শ্রমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এই তরুণী

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget