এক্সপ্লোর

RRB Recruitment: ৪২০০ লোক নেবে ভারতীয় রেলে, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ- কোন পদে নিয়োগ, কীভাবে আবেদন ?

RRB Constable Vacancy: বিগত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে এই পদের জন্য আবেদন (RRB Recruitment) প্রক্রিয়া। চলবে আগামী ১৪ মে পর্যন্ত। কনস্টেবল এক্সিকিউটিভ পদে প্রার্থীর মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা।

Job News:  ভারতীয় রেলে বিপুল নিয়োগ হতে চলেছে আবার। প্রায় ৪২০০টি শূন্যপদে এবার কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। মূলত কনস্টেবল এক্সিকিউটিভ পদেই হবে এই নিয়োগ (RRB Recruitment)। বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলে এবং মাধ্যমিক পাশ করা থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীরা দেখে নিন কীভাবে আবেদন করবেন, কতদিন পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

শূন্যপদ

ভারতীয় রেলে কনস্টেবল এক্সিকিউটিভ পদে ৪২০৮ জন কর্মী নিয়োগ (RRB Recruitment) করা হবে বলেই জানা গিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। ২০২৪ সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল।

বয়সসীমা

১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলেই আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। ২৮ বছরের বেশি বয়স হলে তাঁরা এই পদে কাজের জন্য উপযুক্ত নন।

বেতন কী হবে

ভারতীয় রেলে কনস্টেবল এক্সিকিউটিভ পদে নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা, লেভেল ৩ বেতন কাঠামো অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত বোর্ড থেকে আগ্রহী প্রার্থীকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে ভারতীয় রেলে কনস্টেবল পদে নিয়োগের জন্য।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

মূলত তিনটি ধাপে হবে এই নিয়োগের (RRB Recruitment) জন্য প্রার্থী নির্বাচন। কমিটি প্রথমে একটি কম্পিউটার বেসড টেস্ট নেবে, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাই প্রক্রিয়া। এই তিনটি ধাপেই উত্তীর্ণ হলে তবেই নিযুক্ত হবেন প্রার্থীরা।

আবেদনের ফি

এই পদে নিয়োগের জন্য আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীকে ৫০০ টাকা জমা দিতে হবে আবেদনের ফি হিসেবে যা শুধু অসংরক্ষিত প্রার্থীদের জন্য। অন্যদিকে SC, ST, EWS বা মহিলা পরীক্ষার্থীদের ক্ষেত্রে জমা দিতে হবে ২৫০ টাকা। এক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের ৪০০ টাকা পরীক্ষায় বসার পর ফেরত দেওয়া হবে ব্যাঙ্ক চার্জ কেটে। আর অন্যান্যদের ক্ষেত্রে পুরো টাকাটাই তাঁরা ফেরত পাবেন পরীক্ষায় বসার পর।

কতদিন চলবে আবেদন

বিগত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে এই পদের জন্য আবেদন (RRB Recruitment) প্রক্রিয়া। চলবে আগামী ১৪ মে পর্যন্ত। তারপর ১৫ মে থেকে ২৪ মে খুলে যাবে এই পদের আবেদনের কারেকশন উইন্ডো।

কীভাবে আবেদন করবেন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই অনলাইনে আগ্রহী প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে হবে।

আরও পড়ুন: UPSC Result: বাবা সাফাই কর্মী, আর্থিক সঙ্কট দূরে ঠেলে প্রথম চেষ্টাতেই UPSC-তে নজির মেয়ের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget