এক্সপ্লোর

SBI Apprentice Results 2024: স্টেট ব্যাঙ্কে শিক্ষানবিশ নিয়োগের ফল প্রকাশিত, কীভাবে দেখবেন আপনার স্কোরকার্ড ?

SBI Recruitment 2024: ৪ ডিসেম্বর থেকে শুরু করে ৭ ও ২৩ ডিসেম্বর দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হয়েছিল এই পরীক্ষা। এবার তাঁর ফলাফল প্রকাশ পেল। কীভাবে দেখবেন ?

SBI Recruitment: ডিসেম্বর মাসে হয়েছিল SBI Apprenticeship-এর নিয়োগের পরীক্ষা। মোট ১৩টি আঞ্চলিক ভাষায় আয়োজিত হয়েছিল এই নিয়োগের পরীক্ষা। এবার সেই পরীক্ষারই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা (SBI Apprentice Results 2024) দিয়েছিলেন তাঁরা এবার স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই সেই ফলাফল দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন স্কোরকার্ডও।

এই নিয়োগের পরীক্ষা ডিসেম্বর মাসে তিনটি দিনে হয়েছিল। ৪ ডিসেম্বর থেকে শুরু করে ৭ ও ২৩ ডিসেম্বর দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হয়েছিল এই পরীক্ষা (SBI Apprentice Results 2024)। অনলাইন এই লিখিত পরীক্ষায় ছিল ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন। মোট ২ ঘণ্টা সময় নির্ধারিত ছিল এই পরীক্ষার জন্য।

SBI Apprentice Results 2024: কীভাবে ফলাফল দেখবেন ?

  • প্রথমেই প্রার্থীকে চলে যেতে হবে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.sbi.co.in-এ।
  • এরপর হোমপেজে যে Career লিঙ্ক আছে সেখানে ক্লিক করতে হবে প্রার্থীকে।
  • এরপর একটি নতুন পেজ খুলে যাবে প্রার্থীর সামনে, সেখানে Current Opening বলে একটি ট্যাবে ক্লিক করতে হবে।
  • আবার একটি নতুন পেজ খুলবে।
  • SBI Apprentice Final Result 2023 লিঙ্ক (SBI Apprentice Results 2024) দেখতে পেলে সেখানে ক্লিক করতে হবে।
  • একতা পিডিএফ ফাইল খুলে যাবে এরপরে যেখানে প্রার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ডে উল্লিখিত রোল নম্বর দিয়ে সার্চ করে নিজের ফলাফল দেখতে পারবেন।
  • এই পিডিএফটি ডাউনলোড করে একটা হার্ডকপি প্রিন্ট করিয়ে রাখতে হবে প্রার্থীকে।

এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে। শেষ হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। সারা দেশজুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখা মিলিয়ে মোট ৬১৬০ টি শূন্যপদ পূরণের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল।

SBI-তে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ

শিক্ষানবিশ হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ। এবার শুরু হয়েছে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার বিভিন্ন শাখায় স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ। ১৩ ফেব্রুয়ারি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক। আগামী ৪ মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। মূলত SCO বিভাগে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সার্কল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ মোট ১৩১টি। এই পদে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে অসংরক্ষিত, EWS এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

আরও পড়ুন: SBI SCO recruitment 2024: SBI SCO পদে শুরু নিয়োগ, কীভাবে কবে পর্যন্ত আবেদনের সুযোগ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mumbai Slum to IIT to IFS: একসময় আবর্জনা কুড়িয়ে ছেলের পড়াশোনা চালাতেন মা, সেই ছেলে IIT পেরিয়ে আজ IFS অফিসার
একসময় আবর্জনা কুড়িয়ে ছেলের পড়াশোনা চালাতেন মা, সেই ছেলে IIT পেরিয়ে আজ IFS অফিসার
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Success Story: ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
Railway Recruitment 2026 : দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget