এক্সপ্লোর

SBI PO: প্রবেশনারি অফিসার নিয়োগ হবে স্টেট ব্যাঙ্কে, কত শূন্যপদ থাকছে ? কবে থেকে শুরু আবেদন ?

SBI PO Recruitment: বিগত ২ বছরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ২০২৩ সালে স্টেট ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল ৬ সেপ্টেম্বর।

State Bank of India Jobs: স্টেট ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি আর কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। এই বছর অর্থাৎ ২০২৪ সালের এসবিআই পিও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আশায় এখন ব্যাঙ্কের (SBI PO Recruitment) চাকরির প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীরা। প্রতি বছরই ক্লার্ক ও প্রবেশনারি অফিসার পদে নিয়মিতভাবে নিয়োগ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবারেও তার অন্যথা হয়নি। এর আগে স্টেট ব্যাঙ্কে ক্লার্কশিপের (SBI Jobs) জন্য নিয়োগের পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এবার এসবিআই পিওর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলে প্রার্থীরা সকলেই স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in/web/careers/ ওয়েবসাইটে গিয়ে এই বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে পারবেন।

বিগত ২ বছরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেপ্টেম্বর মাসে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ২০২৩ সালে স্টেট ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল ৬ সেপ্টেম্বর এবং এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ৭ সেপ্টেম্বর থেকে। ২০২২ সালে ২১ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল এই পরীক্ষার বিজ্ঞপ্তি এবং ২২ তারিখ থেকেই শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

গত বছর স্টেট ব্যাঙ্ক প্রবেশনারি অফিসার পদে নিয়োগের জন্য শূন্যপদ রেখেছিল ২০০০, যা তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে ছিল ১৬৯৩টি।

স্টেট ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার পদে নিয়োগ পাওয়ার জন্য যে কোনও প্রার্থীকে ন্যূনতম যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষে আছেন কিংবা শেষ সেমেস্টারের পরীক্ষা দেবে তারা প্রভিশনালি এই পরীক্ষায় বসতে পারেন। এরপরে তাদের স্নাতক উত্তীর্ণ হওয়ার শংসাপত্র জমা দিতে হবে নিয়োগের চূড়ান্ত নথি যাচাইয়ের সময়। এক্ষেত্রে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন।

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। আবেদনের ফি হিসেবে অসংরক্ষিত, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৭৫০ টাকা জমা দিতে হবে রেজিস্ট্রেশনের সময় এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনও আবেদনের ফি দিতে হবে না।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RRB Technician Recruitment 2024: রেলে নিয়োগ হবে টেকনিশিয়ান, পুনরায় শুরু রেজিস্ট্রেশন, কীভাবে আবেদন করবেন?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget