এক্সপ্লোর

SBI recruitment 2023: স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার, নেই লিখিত পরীক্ষা, কারা পাবেন সুযোগ?

State Bank of India: কালেকশন ফেসিলিটেটরদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসবিআই কর্তৃপক্ষ। এই জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে।

SBI recruitment 2023: ব্যাঙ্কে চাকরির জন্য নতুন ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। কালেকশন ফেসিলিটেটর পদে চুক্তি ভিত্তিতে নিয়োগের কথা ঘোষণা করেছে এসবিআই (SBI) অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৪৩৮টি পদের জন্য আবেদন করা যাবে। এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গেলেই বিস্তারিত বিবরণ পাবেন আবেদনকারীরা। https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers- এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। ১০ জানুয়ারি আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। মূলত এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক থেকে যাঁরা অবসর নিয়েছেন তাঁদের কথা মাথায় রেখেই এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারণ এই চাকরির জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের কর্মক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা থাকার পাশাপাশি পেশাদার ভাবেও দক্ষ হতে হবে। তবে যেসব ব্যাক আধিকারিক ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছেন, যাঁদের সাসপেন্ড বা বরখাস্ত করা হয়েছিল, কিংবা যাঁরা চাকরি থেকে মাঝপথেই ইস্তফা দিয়েছিলেন তাঁরা SBI recruitment 2023- এর লেটেস্ট বিজ্ঞপ্তির ক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে পারবেন না। 

এসবিআই- এর এই চাকরির জন্য কত শূন্য পদ 

মোট পদ রয়েছে ১৪৩৮টি। তার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে ৬৮০টি সিট। OBC- দের জন্য ৩১৪টি। SC- দের জন্য রয়েছে ১৯৮টি পদ। EWS- এর ক্ষেত্রে ১২৫টি এবং ST- দের ক্ষেত্রে ১২১টি পদ রয়েছে। 

কালেকশন ফেসিলিটেটরদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসবিআই কর্তৃপক্ষ। এই জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। তবে প্রার্থীদের বেছে নেওয়ার জন্য কিছু মানদণ্ড রয়েছে। সেগুলো জেনে নেওয়া প্রয়োজন। শর্টলিস্টিং এবং ইন্টারিভিউ- এই দুই পদ্ধতিতে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। এসবিআই- এর একটি শর্টলিস্টিং কমিটি থাকবে। তারাই আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেবেন। এরপর তাঁদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ১০০ নম্বরের এই ইন্টারভিউ হবে। এই পর্বে পাশ করার জন্য কত নম্বর পেতে হবে তা ব্যাঙ্ক ঠিক করে দেবে। ইন্টারভিউয়ের পরবর্তী পর্যায়ে মেরিট লিস্ট যোগ করে প্রার্থীদের ফাইনাল তালিকা প্রকাশ করা হবে। state wise/ circle wise/ category wise- এই তিন ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট। এই চাকরিতে আবেদনের জন্য আলাদা করে কোনও যোগ্যতার কথা বলা হয়নি। শুধু অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৬৩ বছরের কম। 

কোন বিভাগে বেতন কত

Clerical, JGMS-I, MMGS-II, MMGS-III- এই চারটি বিভাগে নিয়োগ করা হবে। একনজরে প্রতিটি বিভাগের বেতন সম্পর্কে দেখে নিন। 

  • Clerical- ২৫ হাজার টাকা 
  • JGMS-I- ৩৫ হাজার টাকা 
  • MMGS-II- ৪০ হাজার টাকা 
  • MMGS-III- ৪০ হাজার টাকা 

আরও পড়ুন- বাঁকুড়ায় প্যারা লিগাল ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget