এক্সপ্লোর

South Eastern Railway Recruitment 2023: দক্ষিণ-পূর্ব রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, আবেদনের শেষ সুযোগ আজই, শূন্যপদ কত?

Jobs And Recruitments: গত ২৯ নভেম্বর শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মোট ১৭৪৫টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে দক্ষিণ পূর্ব রেলওয়ে। 

South Eastern Railway Recruitment 2023: দক্ষিণ পূর্ব রেলওয়ে- তে শিক্ষানবিশ পদে হবে নিয়োগ। এখনও যাঁরা আবেদন করেননি তাঁদের হাতে আর বেশি সময় নেই। কারণ আজ অর্থাৎ ২৮ ডিসেম্বর পর্যন্তই আবেদন করা যাবে। তাই শেষ মুহূর্তে আপনি আবেদন করে নিতে পারে। RRC SER- এর অফিশিয়াল ওয়েবসাইট rrcser.co.in - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। গত ২৯ নভেম্বর শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মোট ১৭৪৫টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে দক্ষিণ পূর্ব রেলওয়ে। 

কারা আবেদন জানাতে পারবেন, শেষ মুহূর্তে আবেদন করার আগে দেখে নিন
 
ম্যাট্রিকুলেশন পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। এই ম্যাট্রিকুলেশন পরীক্ষা বলতে দশম শ্রেণির কথা বলা হয়েছে, সেটাও ১০+২ এক্সামিনেশন সিস্টেমে। একটি স্বীকৃতপ্রাপ্ত বোর্ডের আওতায় ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উল্লখিত নম্বর পেয়ে যাঁরা পাশ করেছেন তাঁরা দক্ষিণ পূর্ব রেলওয়ের এই শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। তবে এই ৫০ শতাংশ নূন্যতম নম্বর পেতে হবে অ্যাডিশনাল সাবজেক্ট ছাড়া। এছাড়াও যাঁদের আকছে আইটিআই উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট রয়েছে তাঁরাও আবেদন জানাতে পারবেন। ১৫ থেকে ২৪ বছর বয়সীরা (২০২৪, ১ জানুয়ারি অনুসারে) আবেদন করতে পারবেন। আর আইটিআই সার্টিফিকেট যাঁদের রয়েছে তাঁদের ক্ষেত্রে সার্টিফিকেটে NCVT/SCVT- এর অনুমোদন থাকতে হবে এবং কোনও একটি বিশেষ ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে আবেদনকারীদের। 

কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের

রেলের নোটিফিকেশনের ভিত্তিতে যাঁরা আবেদন করেছেন তাঁদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট। এটি একটি Trade-wise মেরিট লিস্ট বা মেধা তালিকা হতে চলেছে। অর্থাৎ বিভিন্ন ট্রেডে কোন আবেদনকারী কেমন নম্বর পেয়েছেন তার ভিত্তিতে আলাদা আলাদা ট্রেডের জন্য আলাদা আলাদা তালিকা তৈরি করা হবে। এক্ষেত্রে গণ্য করা হবে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রাপ্ত নূন্যতম ৫০ শতাংশ নম্বরের বিষয়টি। সমস্ত বিষয়ে প্রার্থীরা কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতেই এই শতাংশের হিসেব করা হবে। সেক্ষেত্রে অ্যাডিশনাল সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট এগুলি গ্রাহ্য করা হবে না। 

কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। বাকিদের ক্ষেত্রে ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই-ওয়ালেট এইসব পদ্ধতি ব্যবহার করে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আরও পড়ুন- এলআইসি হাউসিং ফিন্যান্সে নিয়োগ, শূন্যপদ কত? কোন পদে নিয়োগ করা হবে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget