এক্সপ্লোর

SSC MTS Admit Card: SSC MTS-এর জন্য আবেদন বাতিল হয়নি তো ? এভাবে দেখে নিন স্টেটাস

SSC MTS Application Status: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি-টাস্কিং স্টাফ (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (সিবিআইসি ও সিবিএন) পদের নিয়োগের জন্য নির্বাচনী পরীক্ষা (টায়ার ১)।

Staff Selection Commission: স্টাফ সিলেকশন কমিশন সম্প্রতি তাদের এসএসসি এমটিএস ও হাবিলদার পরীক্ষার আবেদনকারীদের জন্য প্রকাশ করেছে অ্যাপ্লিকেশন স্টেটাস। যে সমস্ত আবেদনকারী মাল্টি-টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদের জন্য রেজিস্ট্রেশন (SSC MTS Admit Card 2024) করেছিলেন, তারা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদনের স্টেটাস যাচাই (SSC MTS Application Status) করে নিতে পারেন। এর মাধ্যমে একজন প্রার্থী সহজেই জানতে পারবে যে তাদের আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি-টাস্কিং স্টাফ (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (সিবিআইসি ও সিবিএন) পদের নিয়োগের জন্য নির্বাচনী পরীক্ষা (টায়ার ১)। এই পরীক্ষা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আর কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে অ্যাডমিট কার্ডও।

মূলত দুটি সেশনে আয়োজিত হবে এই কম্পিউটার বেসড পরীক্ষাটি। সেশন ১ ও সেশন ২-তে বিভাজিত রয়েছে পরীক্ষার সমস্ত আয়োজন। একই দিনে দুটি সেশন হবে এবং এই পরীক্ষার জন্য একজন প্রার্থীকে দুটি সেশনের পরীক্ষাই দিতে হবে আবশ্যিকভাবে। প্রতি সেশনের পরীক্ষার সময় ৪৫ মিনিট।

এই পরীক্ষায় থাকবে নৈর্ব্যক্তিক মাল্টিপল চয়েস প্রশ্ন। ইংরেজি, হিন্দি সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় এই প্রশ্নপত্র তৈরি করা হবে। ভাষার জন্য থাকবে সেশন ১-এর পরীক্ষা এবং সেশন ২-এর পরীক্ষা হবে সাধারণ জ্ঞানের উপর। সেশন ১-এ কোনও নেগেটিভ মার্কিং হবে না, তবে সেশন ২-তে প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর করে কাটা হবে।

কীভাবে আবেদনের স্টেটাস যাচাই করবেন

প্রথমেই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীকে।

তারপর ক্লিক করতে হবে 'এসএসসি এমটিএস হাবিলদার এক্সাম ২০২৪' ট্যাবে। হোমপেজে এখানেই দেখা যাবে আবেদনের স্টেটাস।

একটা নতুন পেজ খুলে যাবে যেখানে প্রার্থীদের নিজেদের লগ ইন তথ্য দিতে হবে।

তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনের স্টেটাস আপনি দেখতে পারবেন।

আবেদনের স্টেটাস দেখে নিয়ে সেই পেজটি ডাউনলোড করে নিতে হবে।

মূলত এই কম্পিউটার বেসড পরীক্ষা এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি পরীক্ষার মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। PET বা PST এই দুটি পরীক্ষা মূলত হবে হাবিলদারের পদের জন্য। এই নিয়োগের মাধ্যমে মোট ৯৫৮৩ শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে মাল্টি টাস্কিং স্টাফ নন টেকনিক্যালের জন্য রয়েছে ৬১৪৪টি পদ এবং হাবিলদার পদের জন্য রয়েছে ৩৪৩৯ আসন।

আরও পড়ুন: Recruitment News: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় উচ্চপদে কাজের সুযোগ, ২.৫ লক্ষ পর্যন্ত মিলবে বেতন

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget