এক্সপ্লোর

SSC: প্রশ্নপত্র সমাজমাধ্যমে দিলেই চরম শাস্তি ! জরিমানা ও কারাবাসও হতে পারে; পরীক্ষার্থীদের সতর্ক করল স্টাফ সিলেকশন কমিশন

SSC Warning: একটি সরকারি বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্যকলাপগুলি কঠোরভাবে নিষিদ্ধ। কমিশনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনও নিয়ম লঙ্ঘনের ফলে উল্লেখযোগ্য শাস্তি হতে পারে।

SSC Warning: স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটি কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে সম্প্রতি সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে যেখানে বলা হয়েছে যে পড়ুয়ারা যেন কোনওভাবেই স্টাফ সিলেকশন কমিশনের (SSC Warning) প্রশ্নপত্র নিয়ে সমাজমাধ্যমে আলোচনা, প্রশ্নপত্র পোস্ট না করেন। এটি গুরুতর অপরাধ বলে গণ্য করা হবে এবং এই অপরাধের জেরে অভিযুক্তের কড়া শাস্তি হতে পারে, কারাবাস ও মোটা জরিমানাও হতে পারে প্রার্থীর। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক ২০২৪ সালের পাবলিক এক্সামিনেশন আইনের অধীনে যা ভারতজুড়ে পাবলিক এক্সামিনেশনের পবিত্রতা বজায় রাখতে, অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে আধিকারিকদের।

একটি সরকারি বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্যকলাপগুলি কঠোরভাবে নিষিদ্ধ। কমিশনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনও নিয়ম লঙ্ঘনের ফলে উল্লেখযোগ্য শাস্তি (SSC Warning) হতে পারে। পাবলিক এক্সামিনেশন আইনের অধীনে এই বিভাগের সমস্ত অপরাধকে জামিন অযোগ্য হিসেবে দণ্ডিত করা হবে। অভিযুক্ত ব্যক্তির ৩ থেকে ৫ বছরের কারাবাস হতে পারে আর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং পরিষেবা প্রদানকারী বা প্রতিষ্ঠানের জন্য ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। সংগঠিত অপরাধের জন্য এই আইনে ৫ থেকে ১০ বছরের জন্য কারাদণ্ড ও ন্যূনতম ১ কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে।

কমিশন পরীক্ষার্থী এবং কনটেন্ট ক্রিয়েটরদের এই ধরনের আলোচনাতে (SSC Warning) অংশ নিতে বা প্রচার এড়াতে অনুরোধ করেছে পরীক্ষার সততা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে। এই নোটিশটি সমাজমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। অনেক শিক্ষক ও প্রভাবশালী ব্যক্তিরা এই সিদ্ধান্তের পিছনের যুক্তি-কারণ পরম্পরা নিয়ে প্রশ্ন তুলেছেন। জনপ্রিয় শিক্ষক অভিনয় শর্মা অনলাইনে তাঁর উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্তকে দ্বিচারিতা বলে আখ্যা দিয়েছেন।

তিনি লিখেছেন, “নির্বাচনের পরে এক্সিট পোল নিয়ে প্রকাশ্যে সংবাদমাধ্যমে আলোচনা করা হয়। সংবাদমাধ্যমগুলির এই বিশ্লেষণ করার অধিকার রয়েছে। কিন্তু পরীক্ষার পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা অপরাধ হয়ে গেল। এক ধরনের বিশ্লেষণকে স্বাধীনতা বলা হচ্ছে আর অন্য ধরনের বিশ্লেষণকে অপরাধ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটি দ্বিচারিতা নাহলে আর কী ? ন্যায়বিচারের নতুন সংজ্ঞা এসএসসি আজ তাদের নোটিশে দিয়েছে”। অনেক পড়ুয়াই এই মতামতে সম্মতি জানিয়েছেন এবং স্বীকার করেছেন যে এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা আদপেই পরীক্ষা সংস্কৃতির একটি অংশ।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget