Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Bank of Baroda Recruitment : ব্যাঙ্ক অফ বরোদা ২০৬টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। স্পেশ্যালিস্ট অফিসার পদে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করেছে ব্যাঙ্ক।

Bank of Baroda Recruitment : আপনিও যদি নামী ব্যাঙ্কে কাজ করতে চান তাহলে রয়েছে সুখবর। ব্যাঙ্ক অফ বরোদা ২০৬টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। স্পেশ্যালিস্ট অফিসার পদে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করেছে ব্যাঙ্ক। ডিজিটাল ব্য়াঙ্কিং ইনফরমেশন সিকিউরিটি, সিকিউরিটি, এন্টারপ্রাইস ডেটা ম্যানেজমেন্ট অফিস, কর্পোরেট অ্য়াকাউন্ট ও ট্যাক্সেসন প্ল্যানিং, ফেসিলিটি ম্যানেজমেন্টের মতো পদে হবে এই নিয়োগ।
কোন কোন পদে হচ্ছে এই নিয়োগ
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০৬টি স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে। ৬ অগাস্ট থেকে অনলাইনে শুরু হয়ে গেছে সেই আবেদনের প্রক্রিয়া। ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, টেকনিক্যাল অফিসার ,প্রোডাক্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট, ইনফরমেশন সিকিউরিটি অফিসার, সিকিউিটি ম্যানেজার ছাড়াও অনেক ট্য়াক্স সম্পর্কিত পদে হবে এই নিয়োগ।
এই আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ
গত ৬ অগাস্ট থেকে অনালাইনে এই পদগুলির জন্য আবেদন করা যাচ্ছে।
আগামী ২৬ অগাস্ট পর্যন্ত এই স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগের শেষ দিন।
যোগ্যতা ও আবদনের ফি
চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে প্রতি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ছাড়াও অভিজ্ঞতা চেয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আপনার উচিত কোনও নির্দিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই যোগ্যতার বিষয়টি ভালবাবে পড়ে নিন। মনে রাখবেন, এখানে ১ অগাস্টকে সামনে রেখে সবার বয়সের হিসেব করা হবে। তবে আবেদনের ফি-এর ক্ষেত্রে আপনি কোন ক্য়াটেগরির মধ্যে পড়েন তা বিচার্য বিষয় হবে।
যদি আপনি General, OBC, EWS প্রার্থী হন, তাহলে ৮৫০ টাকা আবেদনের ফি হিসাবে দিতে হবে। SC, ST, দিব্যাঙ্গণ, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা চাকরিপ্রার্থীদের জন্য ১৭৫ টাকা প্লাস পেমেন্ট গেটওয়ের চার্জ দিতে হবে। মনে রাখবেন, এই ধরনের ফি কেবল অনলাইনের মাধ্যমেই দেওয়া যাবে।
কী রয়েছে সিলেকশন প্রসেস
এই পদে আবেদনের পর আপনার অনলাইন পরীক্ষা হবে। এরপরে সাইকো মেট্রিক টেস্ট নেবে ব্যাঙ্ক। এরপরে হবে গ্রুপ ডিসকাসন ও পার্সোনাল ইন্টারভিউ। ফাইনাল সিলেকশনের আগে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল ট্রেনিং হবে। সব মিলিয়ে ১৫০টি প্রশ্ন থাকবে ২২৫ নম্বরের। এই প্রশ্নপত্রের মধ্যে রিজনিং ছাড়াও ইংলিশ, অ্য়াপটিটিউড টেস্ট ও প্রফেশনাল ল্যাঙ্গোয়েজের পরীক্ষা হবে। আপনি কোনও ভুল উত্তর দিলে ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং হিসাবে কাটা হবে।
আরও পড়ুন : ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI























