এক্সপ্লোর

Success Story: সন্ন্যাসীর মত জীবন ! ফোন-ইন্টারনেট থেকে দূরে থেকেই UPSC জয় পরীর- কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন ?

IAS Pari Bishnoi: রাজস্থানের বিকানীরে জন্ম হয় পারী বিষ্ণোইয়ের। তাঁর মা সুশীলা বিষ্ণোই জিআরপিতে একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করতেন। তাঁর বাবা মণিরাম বিষ্ণোই পেশায় ছিলেন একজন আইনজীবী।

IAS Pari Bishnoi: ইউপিএসসি পরীক্ষায় (Success Story) উত্তীর্ণ হওয়া একটা লড়াইয়ের মত। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন, কেউ দুবারে উত্তীর্ণ হন। কেউ আবার তিন-চারবার এমনকী পাঁচবার চেষ্টা করে উত্তীর্ণ হন। লড়াই তবু চালিয়ে যান সকলেই। আর এই পরীক্ষার (UPSC Success Story) প্রস্তুতির জন্য বাইরের জগত থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিচ্ছিন্ন করে নেন অনেকে। তাদের মধ্যেই অন্যতম পরী বিষ্ণোই (IAS Pari Bishnoi)। তিনবারের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পরী, আর তাঁর আগে প্রস্তুতিকালীন সময়ে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন পুরোপুরি। ফোন ব্যবহার করতেন না। কেমন ছিল তাঁর প্রস্তুতি পর্ব ?

রাজস্থানের বিকানীরে জন্ম হয় পারী বিষ্ণোইয়ের। তাঁর মা সুশীলা বিষ্ণোই জিআরপিতে একজন পুলিশ অফিসার (Success Story) হিসেবে কাজ করতেন। তাঁর বাবা মণিরাম বিষ্ণোই পেশায় ছিলেন একজন আইনজীবী। পরীর ঠাকুরদাদা গোপীরাম বিষ্ণোই কাকরাতে চারবার পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। ফলে এক উচ্চশিক্ষিত এবং সম্মানীয় বিচক্ষণ পারিবারিক আবহে বেড়ে উঠেছেন পরী বিষ্ণোই।

আজমীর সেন্ট মেরিজ কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছেন পরী (IAS Pari Bishnoi)। তারপর পরী বিষ্ণোই চলে যান দিল্লিতে স্নাতক স্তরের পড়াশোনার জন্য। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইন্দ্রপ্রস্থ কলেজ অফ ওম্যানে স্নাতক পড়তে যান তিনি। তারপর আজমীরের এমডিএস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নেট-জেআরএফও পেয়েছিলেন।

কিন্তু অ্যাকাডেমিক পথে না এগিয়ে পরী বিষ্ণোই শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি। একবার এক সাক্ষাৎকারে তাঁর বাবা (Success Story) বলেছিলেন, তাঁর মেয়ে সমস্ত সমাজমাধ্যম অ্যাকাউন্ট মুছে দিয়েছিল এবং ফোনের থেকেও দূরে থেকেছিল নিজে। একেবারে একজন সন্তের মত জীবনযাপন ছিল পরীর। ২০১৯ সালে এত কঠোর ও নিষ্ঠাবান শ্রমের ফলে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তৃতীয়বারের চেষ্টায় সারা দেশের মধ্যে ৩০ র‍্যাঙ্ক অর্জন করেন পরী বিষ্ণোই।

বর্তমানে তিনি সিকিমের গ্যাংটকে সাব ডিভিশনাল অফিসার হিসেবে কাজ করছেন। এর আগে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment News: রেলের এই সংস্থায় উচ্চপদে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার টাকা- কীভাবে আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget